Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ইপিএফ থেকে টাকা তোলার নিয়ম বদলেছে, আর করা যাবে না এই কাজ
সম্প্রতি ইপিএফ থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন নিয়ে এসেছে কেন্দ্র। বেশিরভাগ মানুষ নতুন নিয়ম সম্পর্কে অবগত নন। বেশিরভাগ মানুষ মাইনে থেকে প্রতি মাসে ইপিএফে কত টাকা কাটল সেই বিষয়ে চিন্তিত থাকলেও ইপিএফ থেকে টাকা তোলার নিয়মের ব্যপারে অবগত নন। সম্প্রতি কেন্দ্রের নতুন নিয়মে আর অফলাইনে পিএফ এর টাকা তোলা যাবে না। দেখে নিন নতুন শর্তাবলী।

নতুন কী নতুম এসেছে?
আপনার আধার নম্বরের সাথে ইপএফও এর উনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যুক্ত থাকলে পিএফ এর টাকা অফলাইনে তোলা যাবে না। এই ক্ষেত্রে অফলাইনে টাকা তোলার অনুরোধ বাতিল করবে ইপিএফও। তাই আধারের সাথে ইউএএন লিঙ্ক থাকলে শুধুমাত্র অনলাইনেই পিএফ এর টাকা তোলা যাবে।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?
এক আধিকারিক জানিয়েছেন, একাধিক কোম্পানি অনেক কর্মীর পিএফ এর টাকা তোলার আবেদন পাচ্ছিল যাদের ইতিমধ্যেই ইউএএন এর সাথে আধার লিঙ্ক রয়েছে। অফিসে একসাথে অনেক টাকা তোলার অনুরোধ জমা পড়ায় নাগরিকদের টাকা তুলতে দেরি হচ্ছিল। সম্প্রতি সব অফিসে এই ধরনের ক্ষেত্রে অফলাইনে টাকা তোলার অনুরোধ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সব কোম্পানিকে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শুধুমাত্র অনলাইনেই টাকা তোলা যাবে
সম্প্রতি প্রকাশিত্র নির্দেশনামায় জানানো হয়েছে কোন ব্যক্তি একসাথে অনলাইন আর অফলাইনে টাকা তোলার অনুরোধ জানালে শুধুমাত্র অনলাইন অনুরোধ গ্রায্য হবে ও সেখান থেকে টাকা ফেরৎ পাবেন তিনি।
অনলাইনে ইপিএফ এর টাকা তুলবেন কীভাবে?
১। http://www.epfindia.com/site_en/ ওয়েবসাইট লগ ইন করুন।
২। হোম পেজে অনলাইন ক্লেম ফর্ম পেয়ে যাবেন।
৩। https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওপেন করে অনলাইন ক্লেম সিলেক্ট করুন।
৪। এখানে উনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর আর পাসওয়ার্ড দিতে হবে।
৫। এখানে ক্লেম সেটেলমেন্ট অপশান পাবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
