Just In
- 1363 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1371 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1374 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1382 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল মোটোরোলা
ভারতে বাজেট স্মার্টফোন সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল মোটোরোলা। সোমবার নতুন দিল্লিতে এক ইভেন্টে Moto G6 আর Moto G6 Play ফোনদুটি লঞ্চ করেছে মোটোরোলা। গত মাসে ব্রাজিলে বিশ্বব্যাপী এই ফোন লঞ্চ করেছিল কোম্পানি। যদিও এই সিরিজের তৃতীয় ফোন Moto G6 Plus ভারতে লঞ্চ করেনি কোম্পানি।

ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে Moto G6 আর Moto G6 Play ফোনদুটি। শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যাবে নতুন Moto G6। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে মোটোরোলার এই বাজেট স্মার্টফোন। 3GB RAM আর 32 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও মোটোহাব থেকেও গ্রাহক্রা এই ফোন কিনতে পারবেন। অ্যামাজন ও মোটোহাব দুই জায়গা থেকে এই ফোন কিনলেই গ্রাহকরা একাধিক আকর্ষনীয় লঞ্চ অফার পেয়ে যাবেন।
একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Moto G6 Play লঞ্চ হয়েছে। 3GB RAM আর 32 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। শুধুমাত্র ফ্লিপকার্ট ও মোটোহাব থেকে কেনা যাবে এই ফোনটি। এই ফোন কিনলেও একাধিক আকর্ষনীয় ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।
Moto G6 আর Moto G6 Play স্পেসিফিকেশান
Moto G6 এ রয়েছে 5.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে 1.8GHz অক্টাকোর Snapdragon 450 চিপসেট, Adreno 506 GPU, 32GB / 64GB ইন্টারনাল স্টোরেজ আর 3GB / 4GB RAM। Moto G6 এ চলবে স্টক Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম। Moto G6 এ থাকবে ডুয়াল সিম সাপোর্ট। Moto G6 এর পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারী সেন্সার আর ফোনের পিছনে থাকবে একটি ডুয়াল টোন ফ্ল্যাশ। আর ফোনের সামনে থাকবে একটি 165MP ফ্রন্ট ক্যামেরা আর একটি LED ফ্ল্যাশ।
মাইক্রো এস ডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নাওয়া যাবে এই ফোনের স্টোরেজ। কানেক্টিভিটির জন্য নতুন Moto G6 এ থাকবে 4G LTE, WI-Fi, USB Type-C, NFC, 3.5মিমি হেডফোন জ্যাক আর Bluetooth 4.2। এছাড়াও ফোনের ভিতরে আছে একটি 3000mAh ব্যাটারি। এই ফোনে থাকবে টার্বো চার্জিং এর সুবিধা। ইন্ডিগো আর সিলভার কালার অপশানে পাওয়া যাবে নতুন Moto G6।
Moto G6 Play তে থাকবে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনেও চলবে চলবে স্টক Android 8.0 Oreo ওএস। এই ফোনের ভিতরে থাকবে 1.4GHz অক্টাকোর Snapdragon 430 চিপসেট, Adreno 505 GPU, 3GB RAM আর 32GB স্টোরেজ। 128GB পর্যন্ত মাইক্রো এস ডি কার্ড সাপোর্ট থাকবে। Moto G6 Play তে আছে 13MP রিয়ার ক্যামেরা আর একটি সিঙ্গেল LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে আছে একটি 8MP সেলফি ক্যামেরা ও সেলফি ফ্ল্যাশ।
Moto G6 Play তে আছে বিশাল 4000mAh ব্যাটারি আর টার্বো চার্জিং এর সুবিধা। কানেক্টিভিটির জন্য নতুন Moto G6 Play তে থাকবে 4G LTE, WI-Fi, USB Type-C, NFC, 3.5মিমি হেডফোন জ্যাক আর Bluetooth 4.2। ইন্ডিগো ও গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications