Just In
- 1454 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1462 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1465 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1473 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লঞ্চ হল Moto X4 এর 6GB RAM ভেরিয়েন্ট
অবশেষে লঞ্চ হল Moto X4 এর 6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট। গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল Moto X4। আর ভারতের বাজারে এই ফোন এসেছিল নভেম্বর মাসে। Moto X4 এতোদিন পাওয়া যাচ্ছিল 3GB RAM আর 32GB স্টোরেজ আর 4GB RAM আর 64 GB স্টোরেজ ভেরিয়েন্টে।

গত সপ্তাহেই মোটোরোলা ইন্ড্যা নতুন এই 6GB RAM ভেরিয়েন্ট টেস্ট করছিল। এই কথা টুইটারে জানিয়েছিল কোম্পানি। নতুন এই ভেরিয়েন্ট পাওয়া যাবে শুধুমাত্র ইকমার্স সাইট ফ্লিপকার্টে। দেখে নেওয়া যাক নতুন এই ফোনের স্পেসিফিকেশান,

ফিচার্স ও স্পেসিফিকেশান
আগেই জানানো হয়েছে নতুন এই ভেরিয়েন্টে থাকবে 6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এই ফোনের ভিতরে থাকবে অক্টাকোর 2.2GHz Snapdragon 630 প্রসেসার। এছাড়াও ফোনের উপরে থাকবে ৫.২ ইঞ্চি IPS FHD 1080p ডিসপ্লে।
ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরা 12MP f/2.0 আর সেকেন্ডারি ক্যামেরা 8MP f/2.2 ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল। যার মাধ্যমে আপনি ছবিতে পাবেন DSLR ক্যামেরার মতো বোকেহ এফেক্ট। এছাড়াও ক্যামেরা তে আছে সিলেক্টিভ ফোকাস ও স্পট কালারের মতো ফিচার্স।
এছাড়াও ফোনের সামনের দিকে রয়েছে 16MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরা তে রয়েছে ফেস ফিল্টার, প্যানারোমিক সেলফি ও বিউটি মোড ফিচার। এছাড়াও ক্যামেরার সাথে রয়েছে একটি LED ফ্ল্যাশ।
এছাড়াও এই ফোনের অন্যতম আকর্ষণ অবশ্যই লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.০। এছাড়ও এই ফোনে থাকছে কোম্পানির মোটো কি ফিচার।
কানেক্টিভিটির জন্য Moto X4 এ রয়েছে Wi-Fi, Bluetooth 5.0, NFC, ডুয়াল সিম আর USB Type-C। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3000mAh ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জিং।

কতো দাম? কোথায় পাবেন?
Moto X4, 6GB RAM ভেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। সুপার ব্ল্যাক ও স্টার্লিং ব্লু দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এই ফোন পাওয়া যাবে ফ্লিপকার্ট ও মোটো হাবে।

লঞ্চ অফার
আগামি ১ ও ২ ফেব্রুয়ারী ফ্লিপকার্টে এই ফোন কিনলে পাওয়া যাবে আকর্ষণীয় অফার। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করে এই ফোন কিনলে পাওয়া যাবে ফ্ল্যাট ১৫০০ টাকা ছাড়। এছাড়াও আপনার পুরোনো ফোন এক্সচেঞ্জ করে পেয়ে যেতে পারেন ৩০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
ভোডাফোনের গ্রাহকরা ১৯৯ টাকা রিচার্জ করলে পেয়ে যাবেন 490GB ডাটা। এছাড়াও রয়েছে নো কস্ট EMI এর অফার।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications