৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল মোটোরোলা ওয়ান ভিশন

By Gizbot Bureau
|

সম্প্রতি ব্রাজিলে লঞ্চ হয়েছিল মোটোরোলা ওয়ান ভিশন। এবার ভারতে লঞ্চ হল এই স্মার্টফোন। মোটোরোলা ওয়ান ভিশন ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে। এই প্রথম কোন মোটোরোলা ফোনে এই ডিসপ্লে দেখা গেল। সাথে ত্থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যানড্রয়েড ওয়ান প্রোজেক্টের অধীনে লঞ্চ হয়েছে মোটোরোলা ওয়ান ভিশন।

৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল মোটোরোলা ওয়ান ভিশন

মোটোরোলা ওয়ান ভিশন এর দাম

ভারতে মোটোরোলা ওয়ান ভিশন এর দাম ১৯,৯৯৯ টাকা। সাফায়ার ব্লু আর বাদামী রঙে এই স্মার্টফোন পাওয়া যাবে। ভারতে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র ৪ জিবি র‍্যাম আর ১২৮ জিবি স্টোরেজে ভারতে মোটোরোলা ওয়ান ভিশন বিক্রি হবে। ২৭ জিন দুপুর ১২ টা থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

মোটোরোলা ওয়ান ভিশন স্পেসিফিকেশন

মোটোরোলা ওয়ান ভিশন ফফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্যামসাং এক্সিনোস ৯৬০৯ চিপসেট, ৪ জিবি র‍্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। মোটোরোলা ওয়ান ভিশন ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে। মোটোরোলা জানিয়েছে এই ফোনে অ্যানড্রয়েড কিউ ও অ্যানড্রয়েড আর আপডেট পৌঁছে যাবে।

মোটোরোলা ওয়ান ভিশন ফোনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই ক্যামেরায় থাকছে বিশেষ নাইট ভিশন মোড। ফোনের সামনে পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকছে একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ডুয়াল সিম মোটোরোলা ওয়ান ভিশন ফোনের পিছনে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 15 W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে ৪জি, ওয়াই ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি।

Best Mobiles in India

English summary
Motorola One Vision smartphone with 48MP camera launched at Rs 19,999

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X