ভারতে লঞ্চ হল MSI PS42: দাম ও স্পেসিফিকেশান

|

হাই এন্ড গেমিং ল্যাপটপের জন্য বিখ্যাত MSI। এবার ভারতে নতুন প্রফেশানাল ল্যাপটপ লঞ্চ করল তাইওয়ানের কোম্পানিটি। এই প্রথম ভারতে প্রফেশানাল ল্যাপটপ লঞ্চ করল MSI। নতুন এই ল্যাপটপের নাম PS42। ভারতে MSI PS42 এর দাম শুরু হচ্ছে ৭৭,৯৯০ টাকা থেকে। হালকা ও পাতলা এই ল্যাপটপে রয়েছে অষ্টম জেনারেশানের Inter Core প্রসেসার আর Nvidia GeForce MX150। এর ফলে এই ল্যাপটপে ভারি গ্রাফিক্সের কাজ খুব সহজেই করা যাবে।

ভারতে লঞ্চ হল MSI PS42: দাম ও স্পেসিফিকেশান

ভারতে MSI PS42 এর হাই এন্ড ভেরিয়েন্টের দাম ৯৯,৯৯০ টাকা। এই ল্যাপটপের ভিতরে থাকবে অষ্টম জেনারেশানের Inter Core i7 প্রসেসার, Nvidia GeForce MX150 গ্রাফিক্স কার্ড, 16GB RAM আর 512GB SSD স্টোরেজ। এতো ভালো স্পেদিফিকেশাআন হওয়া সত্বেও MSI PS42 এর ওজন মাত্র ১.১ কিলোগ্রাম। এই ক্যাপটপে রয়েছে একটি ১৫.৯ মিমি পাতলা ফ্রেম। যা ট্রাভেলারদের জন্য এই ল্যাপটপকে আদর্শ পছন্দ করে তুলবে।

PS42 তে রয়েছে একটি ১৪ ইঞ্চি Full HD ডিসপ্লে, ডিসপ্লের দুই পাশে থাকছে সরু বেজেল। এই ল্যাপটপে স্ক্রিন টু বডি রেশিও ৮১ শতাংশ। MSI ট্রু কালার ২.০ টেকনোলজির মাধ্যমে এই ডিসপ্লের তে সঠিক রঙ দেখা যাবে।

MSI PS42 এর স্পিকার গুলি Nahimic 3 অডিও ইঞ্জিন দিয়ে চলবে। এই ল্যাপটপে ৭.১ সিনেমাটিক সারাউন্ড সাউন্ড পাওয়া যাবে। থার্মাল সলিউশানের জন্য PS42 ল্যাপটপে বিশেষ ব্যবস্থা নিয়েছে MSI। এর ফলে ভারি কাজেও এই ল্যপটপ অতিরিক্ত গরম হবে না। এতো হালকা ও পাতলা হওয়া সত্বেও MSI PS42 তে থাকছে দুটি USB পোর্ট, দুটি USB Type-C পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক ও একটিন SD কার্ড রিডার।

MSI দাবি করেছে একবার চার্জ করে ১০ ঘন্টা ব্যবহার করা যাবে PS42। ভারতে i5 প্রসেসারের MSI PS42 এর দাম শুরু হচ্ছে ৭৭,৯৯০ টাকা থেকে। অন্যদিকে i7 প্রসেসারে PS42 কিনতে ৯৯,৯৯০ টাকা খরচ করতে হবে। ফ্লিপকার্ট, অ্যামাজন, পেটিএম মল, ও সব রিটেল স্টরে পাওয়া যাবে MSI PS42।

Best Mobiles in India

English summary
MSI, a company famous for its high-end gaming laptops, has now launched its first professional laptop in India called the PS42.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X