Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
বিশ্বব্যাপী ফেসবুকে মোট কত ভুয়ো অ্যাকাউন্ট আছে জানেন?
গোটা বিশ্বের ২৫০ কোটি মানুষ প্রতি মাসে নিয়মিত ফেসবুক ব্যবহার করেন। এর মধ্যে ২৭.৫ কোটি ভুয়ো অ্যাকাউন্ট। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে ফেসবুক।

“২০১৯ সালের ৩১ ডিসেম্বর আমাদের নিয়মিত মাসিক গ্রাহকের সংখ্যা ছিল ২৫০ কোটি। যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের থেকে ৮ শতাংশ বেশি। ২০১৯ সালে ভাতর, ইন্দোনেশিয়ায় ও ফিলিপিন্সের গ্রাহকরা কোম্পানির বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছেন।” এক বিবৃতিতে জানিয়েছে ফেসবুক।
“২০১৯ সালের চতুর্থ ত্রৈমাসিকে মোট গ্রাহকের ১১ শতাংশ ভুয়ো অ্যাকাউন্ট ছিল। ফিলিপিন্স, ভিয়েতনামের মতো দেশে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটা বেশি।”
ফেসবুক জানিয়েছে ভুয়ো অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় গ্রাহক একের বেশি অ্যাকাউন্ট ব্যবহার করেন।
যদিও ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে বার করতে সমস্যা হয়। হয়তো আসল ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা কোম্পানির দেওয়া সংখ্যার থেকে আলাদা হতে পারে।
অন্যদিকে গ্রাহকের ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নিয়মিত নতুন ফিচার নিয়ে আসছে মার্ক জাকারবার্গের কোম্পানি। এই জন্য ফেসবুক ওয়েবসাইট ও অ্যাপে একের পর এক নতুন ফিচার আসছে। জানুয়ারিতে ফেসবুক অ্যানড্রয়েড অ্যাপে ডার্ক মোড যোগ হয়েছিল। অনেক দিন ধরেই অ্যানড্রয়েড ফেসবুক অ্যাপে ডার্ক মোডের কাজ চলছিল। অবশেষে সেই ফিচার পৌঁছে গেল।
অ্যানড্রয়েড ডিভাইসে অসংখ্য ফেসবুক গ্রাহকের ফেসবুক অ্যাপে ডার্ক মোড পৌঁছেছে। ২০১৯ সালের অগাস্ট মাস থেকে অ্যানড্রয়েডে ফেসবুক অ্যাপে ডার্ক মোড আসার খবর সামনে আসছিল। অবশেষে সেই ফিচার সামনে আসতে শুরু করল।
যদিও ডার্ক মোডে সম্পূর্ণ কালো থিম ব্যবহার করেনি ফেসবুক। কালোর সাথেই ফেসবুক ডার্ক মোডে ডিসপ্লের একাধিক জায়গায় নীল রঙ দেখা যাবে।
কোম্পানির চতুর্থ অ্যাপ হিসাবে ডার্ক মোড পেতে চলেছে ফেসবুক। এর আগে হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড পৌঁছে গিয়েছিল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
