Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অবিশ্বাস্য দামে আসছে জিওফোন ৫; এবার আরও সস্তা
ফিচার ফোন দুনিয়ায় বিপ্লব নিয়ে এসেছিল জিওফোন। প্রথম জিওফোন লঞ্চের সময় দাম ছিল মাত্র ৯৯৯ টাকা। এই দামে সব ভারতবাসীর হাতে ৪জি মোবাইল তুলে দিয়েছিল জিও। পরে বাজারে এসেছে জিওফোন ২। এই মুহূর্তে জিওফোন ২ এর দাম ৬৯৯ টাকা। এবার ভারতবাসীর হাতে আরও কম দামে ফোন তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে মুকেশ আম্বানির কোম্পানি। অবিশ্বাস্য দামে বাজারে আসতে চলেছে জিওফোন ৫।

সম্প্রতি ৯১ মোবাইলস ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে জিওফোন ৫ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। জিওফোন ও জিওফোন ২ এর মতোই জিওফোন ৫ একটি ফিচার ফোন। জানা গিয়েছে জিওফোন থেকে তুলনামূলক কম ফিচারে লঞ্চ হবে জিওফোন ৫। তাই জিওফোনের থেকেও কম দামে এই ফোন পাওয়া যাবে।
সম্প্রতি ফাঁস হওয়া খবর সত্যি হলে মাত্র ৩৯৯ টাকায় বিক্রি হবে জিওফোন ৫। যা বাজারে অন্য যে কোন ফোনের দামের থেকে কম। অবশ্যই এই ফোনে থাকবে ৪জি কানেক্টিভিটি।
জিওফোন সিরিজের অন্যান্য ফোনের মতোই জিওফোন ৫-এও কাই ওএস অপারেটিং সিস্টেম চলবে। অর্থাৎ এই ফোনে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ বিভিন্ন অ্যাপ চালানো যাবে। জিওফোনের মতোই এই ফোনে থাকবে ভয়েস ওভার এলটিই সাপোর্ট।
রিপোর্টে জানানো হয়েছে জিওফোন ৫ থেকে সব জিও নম্বরে বিনামূল্যে আনলিমিটেড কল কল করা যাবে। যদিও ডেটা ব্যবহারের জন্য গ্রাহককে পৃথক প্যাক কিনতে হবে।
খবরে জানা গিয়েছে দাম কম রাখার জন্য এই ফোনে ওয়াই ফাই ও ব্লুটুথ থাকছে না। এছাড়াও এই ফোন থেকে বাদ যেতে পারে ক্যামেরা। তুলনামূলক কম স্টোরেজে লঞ্চ হতে পারে জিওফোন ৫।
যদিও কবে এই ফোন বাজারে আসবে এই বিষরে রিপোর্টে কোন তথ্য জানানো হয় নি। সম্ভবত আগামী বছরে এই ফোন লঞ্চ করতে পারে জিও।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
