Just In
- 1542 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1550 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1553 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1561 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়াটসঅ্যাপে ভিডিও শেয়ারে যোগ হল নতুন ফিচার, দেখে নিন
সম্প্রতি প্রাইভেসি পলিসিতে পরিবর্তনের জন্য বিশ্বব্যাপী গ্রাহকদের রোষের মুখে পরেছিল হোয়াটসঅ্যাপ। এর পরেই নতুন শর্তাবলী শুরুর সময়সীমা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল মার্কিন কোম্পানিটি। যদিও গ্রাহক ধরে রাখতে একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় মেসেজিং সার্ভিসটি। নতুন ফিচারে আপনি যে কোন ভিডিওর অডিও মিউট করে ভিডিও শেয়ার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ভিডিও মিউটের নতুন ফিচার:
সম্প্রতি জনপ্রিয় এক ওয়েব পোর্টালে জানানো হয়েছে নতুন ভিডিও শেয়ার ফিচারে যে কোন ভিডিও পাঠানোর আগে তা মিউট করা যাবে। এর ফলে সেন্ড করা ভিডিওতে কোন সাউন্ড থাকবে না। আপাতত শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিটা গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। যদিও স্টেবল ভার্সনে কবে এই ফিচার আসবে জানা যায়নি।
ভিডিও পাঠানোর সময় এডিট স্ক্রিনে একটি ভলিউম আইকন দেখতে পাবেন। সেই আইকনে ক্লিক করে ভিডিও সেন্ড করলে মিউট হয়ে যাবে। এর পরে ভিডিও সেন্ড করলে উল্টো দিকে মানুষটি ভিডিও সঙ্গে কোন অডিও পাবেন না।
যদিও মিউট করতে চাইলে পুরো ভিডিওর অডিও মিউট হবে। ভিডিওর কোন নির্দিষ্ট অংশ মিউট করার অপশন থাকছে না।
যদিও ভিডিওতে স্মাইলি, স্টিকার, ইত্যাদি যোগ করার ফিচারগুলি আগের মতোই থাকছে।
এছাড়াও শীঘ্রই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে আসতে পারে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এর ফলে একাধিক মোবাইল ডিভাইস ও কম্পিউটার থেকে একই সঙ্গে একই অ্যাকাউন্ট থেকে লগ ইন করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই এই ফিচারের ঘোষণা করলেও কবে এই ফিচার হাজির হবে জানায়নি হোয়াটসঅ্যাপ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
