Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
Nokia 2.1, Nokia 3.1 আর Nokia 5.1 এর বিক্রি শুরু হল
ভারতে তিনটি নতুন বাজেট স্মার্টফোন বিক্রি শুরু করল নোকিয়া। গত সপ্তাহেই ভারতে এই তিনটি ফোন লঞ্চ করা হয়েছিল। Paytm Mall, ও অফলাইন স্টর থেকে Nokia 2.1, Nokia 3.1 ও Nokia 5.1 ফোনগুলি কেনা যাবে।

ভারতে Nokia 2.1 এর দাম ৬,৯৯৯ টাকা। Nokia 3.1 এর 3GB RAM ভেরিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। অন্যদিকে Nokia 5.1 এর দাম ১৪,৯৯৯ টাকা। এই তিনটি ফোনই তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গত বছর লঞ্চ হওয়া Nokia 2, Nokia 3 আর Nokia 5 ফোনগুলিকে নতুন ভাবে সাজিয়ে এই ফোনগুলি লঞ্চ করেছে HMD Global।
Nokia 2.1, Nokia 3.1, Nokia 5.1 স্পেসিফিকেশান
Nokia 2.1 ফোনে Android Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। 1GB বা তার কম RAM এর ডিভাইসের জন্য এই অপারেটিং সিস্টেম ডিজাইন করেছে Google। 1GB RAM এর সাথেই Nokia 2.1 এ থাকবে 16GB ইন্টারনাল স্টোরেজ।
Nokia 2.1 এর ভিতরে একটি Snapdragon 425 চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে একটি 4000 mAh ব্যাটারি। ছবি তোলার জন্য Nokia 2.1 এ থাকবে একটি ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Nokia 3.1 এ থাকবে একটি ৫.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। Nokia 3.1এর ভিতরে একটি অক্টা-কোর MediaTek 6750
চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB ইন্টারনাল স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর সাথেই ফোনের পিছনে ক্যামেরার সাথে একটি LED ফ্ল্যাশ থাকবে। Nokia 3.1 এ সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। আর Nokia 3.1এর ভিতরে একটি 2990 mAh ব্যাটারি থাকবে। উল্লেখযোগ্য ভাবে Nokia 3.1এ একোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে না।
Nokia 3.1 একটি Android One স্মার্টফোন। এই ফোনে প্রতি মাসে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। এর ফলে সুরক্ষিত থাকবে আপনা ফোন। এছাড়াও আগামী দুই বছর সব অ্যানড্রয়েড ভার্সান পেয়ে যাবে এই ফোন। কোম্পানি জানিয়েছে Android Q পর্যন্ত এই ফোনে আপডেট পাওয়া যাবে। এর সাথেই Nokia 3.1 গ্রাহকরা Google Photos এ আনলিমিটেড হাই কোয়ালিটি ফটো স্টোর করতে পারবেন।
Nokia 5.1 এ থাকবে একটি ৫.৫ ইঞ্চি ১৮:৯ ডিসপ্লে। 3GBN RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে Nokia 5.1 পাওয়া যাবে। Android One ফোন হওয়ার কারনেই এই ফোনেও স্টক অ্যানড্রয়েড থাকবে। Nokia 5.1 এর ভিতরে থাকবে একটি Helio P18 চিপসেট।
ছবি তোলার জন্য Nokia 5.1 এ থাকবে একটি ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সাথেই Nokia 5.1 ফোনে তেকটি 2,970 mAh ব্যাটারি থাকবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
