Just In
- 1481 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1489 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1492 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1500 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এসে গেল Nokia 3310 4G VoLTE ভেরিয়েন্ট, থাকছে Wi-Fi Hotspot ফিচার
আমরা যখন আগামি মোবাইল কংগ্রেস ২০১৮ তে নতুন Nokia 3310 4G ভেরিয়েন্টের লঞ্চের অপেক্ষায় বসে আছি তখন নিঃশব্দে চিনের বাজারে এই ফোনটি লঞ্চ করলো HMD গ্লোবাল। এই ফিচার ফোনটি চলবে YunOS দিয়ে।
আমরা যখন আগামি মোবাইল কংগ্রেস ২০১৮ তে নতুন Nokia 3310 4G ভেরিয়েন্টের লঞ্চের অপেক্ষায় বসে আছি তখন নিঃশব্দে চিনের বাজারে এই ফোনটি লঞ্চ করলো HMD গ্লোবাল। এই ফিচার ফোনটি চলবে YunOS দিয়ে। এই ফোনে আছে 4G VoLTE, WiFi, এবং WiFi Hotspot এর মতো সব আধুনিক নেটওয়ার্ক কানেক্টিভি থাকবে এই ফোনে। চীনে এই ফোন লঞ্চ হওয়াতে আমরা আশা করতে পারি আগামি ২৫ ফেব্রুয়ারি মোবাইল কংগ্রেস ২০১৮ তে Nokia 6 (2018) আর Nokia 7 এর সাথে লঞ্চ হবে Nokia 3310 4G ফিচার ফোনের গ্লোবাল ভার্সান।

যদিও এই ফোনের দাম এখনো জানায়নি কোম্পানি। ফোনটি দেখা যাচ্ছে চীনে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে। চীনে ফেব্রুয়ারি মাসেই এই ফোনের বিক্রি শুরু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Nokia 3310 4G ডিজাইন
Nokia 3310 4G এর লুকস ও ডিজাইন অনেকটাই ২০১৭ সালের Nokia 3310 এর মতোই। যদিও আগের মদেল থেকে এই মডেলটি একটু বেশি মোটা ও লম্বা। নতুন এই ফোনটির ওজন ৮৮.১ গ্রাম।
আপাতত ডার্ক ব্ল্যাক ও ফ্রেশ ব্লু এই দুটি রঙে পাওয়া যাবে নতুন Nokia 3310 4G। যদিও আশা করা হচ্ছে হত বছরের মতোই এই বছরেও কোম্পানি নিয়ে আসবে একাধিক কালার অপশান।

Nokia 3310 4G স্পেসিফিকেশান
Nokia 3310 4G এ আছে একটি ২.৪ ইঞ্চি ৩২০ x ২৪০ পিস্কেলস ডিসপ্লে। 256MB ও 512MB দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। যদিও microSD কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি 64GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এটি একটি সিঙ্গেল সিম ডিভাইস। এছাড়াও Nokia 3310 4G তে রয়েছে 2MP প্রাইমারী ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ।
ফোনের ভিতরে রয়েছে 1200mAh ব্যাটারি যা 4G VoLTE নেটওয়ার্কে ১২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।

কানেক্টিভিটি
কানেক্টিভিটির জন্য Nokia 3310 4G তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.0, একটি micro USB পোর্ট, এবং একটি 3.5mm অডিও জ্যাক। এছাড়াও এই ফোনে আছে WiFi Hotspot। ফলে আপনি এই ফোনটিকে একটি পোর্টেবেল হটস্পট হিসাবেও ব্যাবহার করতে পারবেন।

কত দাম? কোথায় পাবেন?
আগেই জানানো হয়েছে কোম্পানি এখনো এই ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি। যদিও জিওফোন ও Micromax Bharat 1 এর সাথে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে এই ফোনের খুব বেশি দাম রাখা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications