ভারতে লঞ্চ হল Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus

By Gizbot Bureau
|

অবশেষে ভারতে লঞ্চ হল Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus। কয়েকমাস আগে চনে Nokia X6 আর Nokia X5 ফোন দুটি লঞ্চ হয়েছিল। সেই ফোনের নাম বদলে Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus নামে ভারতে লঞ্চ হল। Android One প্রোগ্রামের অধীনে ভারতে Nokia 5.1 Plus লঞ্চ হয়েছে। ভারতে Nokia 6.1 Plus ফোনের দাম ১৫,৯৯৯ টাকা। সেপ্তেম্বর মাসে Nokia 5.1 Plus ফোনের দাম, জানানো হবে। এই ফোনের প্রধান আকর্ষন ডিসপ্লের উপরে কালো নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা আর গ্লাস ব্যাক।

ভারতে লঞ্চ হল Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus

এই দুটি ফোনের মধ্যে Nokia 6.1 Plusফোনের স্পেসিফিকেশান অন্য ফোনের থেকে ভালো। এই প্রথম ভারতে Nokia-র কোন ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা গেল। Nokia 6.1 Plus এ থাকবে একটি ৫.৮ ইঞ্চি FHD+ ডিসপ্লে। Nokia 6.1 Plus এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ। জনপ্রিয় Xiaomi Redmi Note 5 Pro আর Asus ZenFone Max Pro M1 ফোনদুটিতেও এই একই চিপসেট ব্যবহার হয়েছে।

ছবি তোলার জন্য Nokia 6.1 Plus ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্যNokia 6.1 Plus ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Nokia।

কানেক্টিভিটির জন্য Nokia 6.1 Plus ফোনে Wifi, Bluetooth, GPS আর USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে। এই ফোনের ভিতরে একটি 3060 mAh ব্যাটারি থাকবে এই ব্যাটারি জলদি চার্জ করার জন্যই Nokia 6.1 Plus ফোনে Quick Charge 3.0 টেকনোলজি ব্যবহার করেছে Nokia। আপাতত Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমে Nokia 6.1 Plus কেনা গেলেও শিঘ্রই এই ফোনে লেটেস্ট Android Pie আপডেট চলে আসবে বলে জানিয়েছে কোম্পানি।

Nokia 6.1 Plus এর সাথেই একই ইভেন্টে Nokia 5.1 Plus ফোনটি লঞ্চ হয়েছে। Nokia 5.1 Plus ফোনে একটি ৫.৯ ইঞ্চি HD+ ১৯:৯ অয়াসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে Nokia 5.1 Plus ফোনের ভিতরে থাকবে একটি Mediatek Helio P60 চিপসেট, 3GB/4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের ভিতরেও একটি 3060 mAh ব্যাটারি ব্যবহার করেছে Nokia।

Android One প্রোগ্রামের অধীনে ভারতে Nokia 5.1 Plus লঞ্চ হয়েছে। আপাতত Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমে Nokia 5.1 Plus কেনা গেলেও শিঘ্রই এই ফোনে লেটেস্ট Android Pie আপডেট চলে আসবে বলে জানিয়েছে কোম্পানি। ছবি তোলার জন্য Nokia 5.1 Plus ফোনে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এর সাথেই একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সিং সেন্সার ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য Nokia 5.1 Plus ফোনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

Best Mobiles in India

English summary
Nokia 6.1 Plus, Nokia 5.1 Plus smartphones have been launched: Price in India, specifications, features, sale date, and more details.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X