Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নোকিয়ার এই ফোনে থাকবে পাঁচটি ক্যামেরা
কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ Nokia 9। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক রিপোর্ট প্রকাশ পেয়েছে ইন্টারনেটে। নতুন এক রিপোর্টে Nokia 9 এর নতুন একটি ছবি প্রকাশিত হল। সম্প্রতি প্রকাশ পাওয়া এই ছবিতে Nokia 9 ফোনের পিছন দিক দেখা গিয়েছে। এই ছবি সত্যি হলে Nokia 9 ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকতে চলেছে।

চিনের এক ওয়েবসাইটে সম্প্রতি Nokia 9 ফোনের এই ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে Nokia 9 এর পিছনে পাঁচটি ক্যামেরা দেখা যাচ্ছে। বাজারে অন্য সব ফোনের থেকে এই ফোনের ক্যামেরা সম্পূর্ণ আলাদা। ছবিটি দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে। কোম্পানির অন্যান্য ফোনের মতোই এই ফোনের ক্যামেরাতেও Zeiss লেন্স থাকবে।
এই ছবিতে দেখা গিয়েছে Nokia 9 ফোনের পিছন্নে বৃত্তাকারে এই ক্যামেরাগুলি রয়েছে। একই সাথে একটি LLED ফ্ল্যাশ দেখা গিয়েছে। ডুয়াল সিম এই ফোনের যে ছবি প্রকাশ পেয়ছে সেখানে নীল রঙে Nokia 9 দেখা গিয়েছে। Nokia 9 এর পিছনে গ্লাস ব্যবহার হতে পারে।
এই ছবি সত্যি হলে এই প্রথম কোন স্মার্টফোনে পাঁচটি ক্যামেরা দেখা যাবে। তবে এই ছবি কোম্পানি প্রকাশ করেনি। আপাতত ফাঁস হওয়া এই ছবি সত্যতা জাচাই করেনি Gizbot। তবে এই ছবি ফাঁস হওয়ার পর থেকে টেক দুনিয়ায় স্মার্টফোনে পাঁচটি ক্যামেরার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 এ থাকবে Snapdragon 845 চিপসেট। তবে ২০১৯ এ এই ফোন লঞ্চ হলে Snapdragon এর পরবর্তী চিপসেট ব্যবহার হতে পারে। এই ফোনেই প্রথম ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করতে চলেছে নোকিয়া।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
