২০১৮-র মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই লঞ্চ করছে নোকিয়া ৯,২ এবং ৭

নোকিয়া ২, ৭ এবং ৯ বাজারে আসছে সামনের বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস টেক শো-তে

By Sabyasachi Chakraborty
|

চলতি বছরেই এইচএমডি গ্লোবাল বাজারে এনেছে Nokia 8, Nokia 6, Nokia 5 এবং Nokia 3। বাজারে জোর খবর, আরও তিনটি ফোন লঞ্চ করতে চলেছে সংস্থাটি।

২০১৮-র মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই লঞ্চ করছে নোকিয়া ৯,২ এবং ৭

আর সেই খবর অনুযায়ী, আসছে Nokia 2, Nokia 7 এবং Nokia 9। আগে যা খবর ছিল তাতে নভেম্বর নাগাদ নোকিয়া ২ লঞ্চ করার কথা ছিল। কিন্তু এখন নেট দুনিয়ায় অন্য খবর। Gadget Pilipinas, Nokiamob-এর থেকে খবর করেছে, নোকিয়া ২ ও ৯ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস টেক শো-তে লঞ্চ করতে পারে সামনের বছর শুরুতে।

নোকিয়া ২ এন্ট্রি লেভেল স্মার্টফোন হলেও নোকিয়া ৯ ফ্ল্যাগশিপ ফোন। ফোনদুটির ফিচার্স নিয়ে আগেও বিভিন্ন জায়গায় খবর হয়েছে। এরসঙ্গেই এইচএমডি গ্লোবাল মিড রেঞ্জের নোকিয়া ৭ বাজারে আনতে চলেছে।

এইচএমডি গ্লোবালের লজিস্টিকস দেখে, সেরকম একটি বিপিও সংস্থার এক কর্মী হিসেবে দাবি করে এক ব্যক্তি জানিয়েছেন, নতুন নোকিয়া ফোনগুলি এই বছর অন্তত বাজারে আসছে না। ২০১৮-র শুরুতে সেকেন্ড ব্যাচে লঞ্চ করানো হবে নোকিয়া ২,৯ এবং ৭-কে। ফেসবুকে এই ধরণের দাবি ছেড়ে দিয়েছে সেই ব্যক্তিটি। এইচএমজি-র সঙ্গে যোগাযোগ রয়েছে, এরকম কিছু প্রমাণ হিসেবে ছবিও ছেড়েছেন তিনি।

মাস দুয়েক আগেই নোকিয়া ৮-এর কথা ঘোষণা করেছিল এইচএমডি। এখনও সব জায়গায় এটি লঞ্চ করেনি। সে কারণে এই বছরেই আবার নোকিয়া ৯ লঞ্চ করলে, নোকিয়া৮-এর বিক্রিতে ধাক্কা খাবে। সে কারণে এটা ভেবে নেওয়াটাই স্বাভাবিক, যে এবছর নোকিয়া ৯ লঞ্চ করার সম্ভাবনা নেই।

নোরিয়া ৭—এর কী স্পেসিফিকেশন, তাই নিয়ে বাজারে খুব একটা খবরাখবর কিছু নেই। কিন্তু নোকিয়া ২-এর ফিচার্সে রয়েছে 5-inch HD 720p ডিসপ্লে। Snapdragon 212 SoC সঙ্গে ১ জিবি র্যাম এবং ১৬জিবি স্টোরেজ। ৪০০০এমএএইচের ব্যাটারি আছে এতে।

অন্যদিকে নোকিয়া নাইনের bezel-less and curved edge-to-edge ডিসপ্লে। Snapdragon 835 SoC-র ৬ বা ৮ জিবি র্যাম। নোকিয়া ৮-এর মতো Carl Zeiss branding-এর ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে।

Best Mobiles in India

English summary
Nokia 9, Nokia 2 and Nokia 7, the second batch of Nokia Android smartphones are said to be launched at the MWC 2018 tech show.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X