Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শিঘ্রই নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করবে Nokia
শিঘ্রই একটি ফ্ল্যাগশিপ লঞ্চ করবে Nokia। এতদিন বিভিন্ন রিপোর্টে এই ফোনকে Nokia 9 বলেই সবাই মনে করেছিল। সম্প্রতি ইন্টারনেটে এক রিপোর্টে জানা গিয়েছে কোম্পানির নতুন এই ফ্ল্যাগশিপ ফোনের নাম হবে Nokia A1 Plus। এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ডিসপ্লের নীচের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফোনের ভিতরে লেটেস্ট Snapdragon 845 চিপসেট, আর ট্রিপল রিয়ার ক্যামেরা।

এই বছর ইতিমধ্যেই একাধিক ফোন লঞ্চ করেছে Nokia। আর নিজেদের ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আর ফেস আনলকের মতো সফটওয়্যার আপডেট দিয়ে আবার গ্রাহকদের মন জিততে শুরু করেছে ফিনল্যান্ডের কোম্পানিটি। এবার এক রিপোর্টে জানানো হয়েছে নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করছে Nokia।
এই ফোনে LG-র বানানো OLED ডিসপ্লে ব্যাবহার করা হবে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই বছরের অন্য সব ফ্ল্যাগশিপের মতোই Nokia-র ফ্ল্যাগশিপেও Snapdragon 845 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 8GB RAM আর 256GB স্টোরেজ। এই রিপোর্টে আরও দাবি করা হয়েছে Nokia A1 Plus এ Android P অপারেটিং সিস্টেম চলবে।
এই একই রিপোর্টে জানানো হয়েছে এই বছর ফেব্রুয়ারী মাস থেকে Nokia A1 Plus ফোনটি বানাতে শুরু করেছে HMD Global। ২০১৮ সালের মাঝের দিকে এই ফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করেছিল Nokia। কিন্তু ডেভেলপমেন্টে দেরি হওয়ার কারনেই এই ফোন লঞ্চ হতে দেরি হয়ে গেল বলে জানানো হয়েছে। ফোনের যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থা ফক্সকনের সাথে হাত মিলিয়ে ইউরোপের বাজারে এই ফোন লঞ্চ করবে Nokia। আর এই খবর সত্যি হলে এই ফোন ইউরোপের বাজারে প্রথম ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট থাকা ফোন হতে চলেছে।
এর আগে Vivo X20 Plus UD ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপরিন্ট স্ক্যানারটি রাখা হয়েছিল। Nokia A1 Plus এ এই একই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হবে। যদিও Nokia A1 Plus এর অন্যতম প্রধান আকর্ষণ ফোনের ট্রিপল রিয়াল ক্যামেরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications