Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অস্ট্রেলিয়ার কোন শহরে পাওয়া যাচ্ছে ওলা ক্যাব?
ভারতের অ্যাপ বেসড ক্যাব সার্ভিসের মধ্যে অন্যতম অবশ্যই ওলা। কম দামে রাইড বা রাইড শেয়ার অথবা আউটস্টেশান সার্ভিস সবেতেই ভারতবাসীর মন জিতেছে এই ক্যাব সার্ভিস। তবে শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই ওলার ক্যাব সার্ভিস। ইতিমধ্যেই দেশের বাইরে পা রেখেছে স্বদেশী ক্যাব সার্ভিস ওলা। মেলবোর্ন, পার্থ সহ অস্ট্রেলিয়ার মোট ৬ টি শহরের রাস্তায় ইতিমধ্যেই চলতে শুরু করে দিয়েছে ওলা ক্যাব। এবার আস্ট্রেলিয়ার আরও তিনটি শহরে নিজেদের সার্ভিস শুরু করার ঘোষনা করলো এই অ্যাপ বেসড ক্যাব সার্ভিসটি। ব্রিসবন, গোল্ড-কোস্ট ও রাজধানী ক্যানবেরার রাস্তায় এবার ছুটবে ওলা ক্যাব। এছাড়াও তাড়াতাড়ি অয়াডিলেড, ডারউইন ও হোবার্টে নিজেদের সার্ভিস শুরু করবে বলে জানিয়েছেন ওলা।

গত জানুয়ারীতে অস্ট্রেলিয়ার ছয়টি শহরে ব্যাবসা শুরু করেছিল ওলা। কোম্পানি জানিয়েছে ইতিমধ্যেই ৩০,০০০ ড্রাইভিং পার্টনারের সাথে কাজ শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। ড্রাইভিং পাররোনারদের কাছ থেকে পাওয়া যাচ্ছে দারুন রেসপন্স।
গ্রাহকরাও কম দামে রাইড শেয়ার করতে পারার কারনে অন্য ক্যাব সার্ভিস পছন্দ না করে ওলা ব্যাবহার শুরু করছেন বলে জানানো হয়েছে কোম্পানির তরফে। অবশ্যই ভারতের মতো অস্ট্রেলিয়াতেও ওলার প্রধান প্রতিদ্বন্দী ক্যাব সার্ভিসে বিশ্বের এক নম্বর কোম্পানি উবের।
গত ২০১২ সালে অস্ট্রেলিয়াতে ব্যাবসা শুরু করে উবের। ইতিমধ্যেই সিডনি, মেলবোর্ন, ব্রিসবন, অ্যাডিলেড, পার্থ, ক্যানবেরার মতো অস্ট্রেলিয়ার সবকটি শহরেই উবেরের পরিষেবা রয়েছে। ইতিমধ্যেই ভারতের বাজারে প্রতিযোগিতা চরমে এই দুই কোম্পানির মধ্যে।
তবে এখন আর শুধু ক্যাব সার্ভিসেই সীমাবদ্ধ নেই ওলার সার্ভিস। এখন গ্রাহকরা রেস্টরেন্ট থেকে খাবার ওর্ডার করা যাবে ওলা অ্যাপ দিয়ে। ইতিমধ্যেই ফুডপান্ডা কিনে নিয়ে এদেশে ফুড ডেলিভারী সার্ভিস চালু করেছে ওলা। শুধুমাত্র ওলা নয়, ফুড ক্যাব সার্ভিসের সাথেসাথেই ফুড ডেলিভারী সার্ভিস চালু করেছে উবেরও।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
