Just In
- 1580 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1588 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1591 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1599 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ওয়ানপ্লাস ১০ প্রো এর সঙ্গে ৭২০০ টাকা অতিরিক্ত সুবিধা দিচ্ছে রিলায়েন্স জিও
ওয়ানপ্লাস ১০ প্রো কিনলে ৭২০০ টাকার অতিরিক্ত সুবিধা দিচ্ছে রিলায়েন্স জিও। ৩১ মার্চ এই ফোন বাজারে এসেছিল। ওয়ানপ্লাসের লেটেস্ট ফ্ল্যাগশিপ কিনলে জিও গ্রাহকরা কী কী সুবিধা পাবেন তা ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে একটি মাত্র ভাউচারের মাধ্যমে ৭২০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে না। কিন্তু কীভাবে এই ক্যাশব্যাক পাবেন? জানুন:

ওয়ানপ্লাস ১০ প্রো এর সঙ্গে জিও-র ৭২০০ টাকা ক্যাশব্যাক অফার
রিলায়েন্স জিওর তরফে জানানো হয়েছে সব ওয়ানপ্লাস ১০ প্রো গ্রাহকদের ৪৮ টি ১৫০ টাকার ভাউচার দেওয়া হবে। মাই জিও অ্যাপ থেকে এই ভাউচার রিডিম করা যাবে। ৩১ মার্চের পরে জিও সিম নিলে তবেই এই অফার প্রযোজ্য হবে।
তবে শুধুমাত্র ভারত থেকে কেনা ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য হবে। বিদেশ থেকে কেনা ফোনে এই অফার প্রযোজ্য হবে না।
ওয়ানপ্লাস ১০ প্রো এর সঙ্গে এই অফার নিতে জিও প্রাইম সার্ভিসে সাবস্ক্রাইব করতে হবে। পোস্টপেড গ্রাহকদের জন্য এই অফার প্রযোজ্য হবে না।
কোম্পানির তরফে জানানো হয়েছে এই অফারের সুবিধা নিতে গ্রাহককে ১১৯৯ টাকা প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গেই পাওয়া যায় আনলিমিটেড ডেটা ও প্রতিদিন ১০০ এসএমএস। ১১৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এক কথায় মাই জিও অ্যাপ থেকে ১১৯৯ টাকা রিচার্জ করলেই ১৫০ টাকার ভাউচার রিডিম করা যাবে। প্রত্যেক রিচার্জের সময় একটি ১৫০ টাকার ভাউচার ব্যবহার করা যাবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভাউচারগুলি বৈধ থাকবে। এর সময়সীমার মধ্যে সব ভাউচার ব্যবহার না করলে তা অবৈধ হয়ে যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
