Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অবশেষে লঞ্চ হল Oneplus 5: দাম, স্পেসিফিকেশন, ফিচার আর বাকি সব খবর।
Oneplus 3T-এর সাফল্যের পর বাজারে এলো কম্পানির নতুন ফোন Oneplus 5।
প্রতীক্ষার অবসান। অবশেষে Oneplus লঞ্চ করল তাদের নতুন ফ্ল্যাগশিপ Oneplus 5। গতকাল নিউ ইয়র্ক শহরে নিজেদের অফিশিয়াল ইভেন্টে বিশ্বের সামনে নিজেদের নতুন ফ্ল্যাগশিপটি তুলে ধরে Oneplus।

ফোনটি নিয়ে টেক দুনিয়ায় অনেক কানাঘুষো বহুদিন চলছিল ধরেই। ফলে ফোনটি সম্পর্কে সকলেরই একটা ধারনা ছিলো। কোম্পানির আগের ফোন Oneplus 3T-এর দারুন সাফল্যের পর এই লঞ্চ ইভেন্টে Oneplus –এর কাছে প্রত্যাশা ছিলো চরমে। ফোনটি দেখার পরে এটা বলাই যায় যে স্মার্টফোনের দুনিয়ায় নতুন জানালা খুলে দিলো Oneplus।
Oneplus-এর নতুন স্মার্টফোনে আরও ভালো পার্ফমেন্স ছাড়াও থাকছে প্রায় সব লেটেস্ট ফিচার, স্পেসিফিকেশান, সার্ভিস ও সফটওয়ার। চলুন দেখে নেওয়া যাক ফোনটি…

ডিজাইন ও ডিসপ্লে
Oneplus 5-এর ডিজাইন খুব সাধারন আর মিনিমালিস্টিক রাখা হয়েছে। এটি এখনো পর্যন্ত Oneplus-এর সবথেকে সরু ফোন। ফোনটি মাত্র 7.25mm পাতলা। 153g ওজনের এই ফোনটির মাপ 154.2 x 74.1 x 7.25mm।
Oneplus 5 এর বডিটি তৈরি অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম দিয়ে। অ্যান্টেনা ব্যান্ডগুলি যাতে দেখা না যাইয় সেই জন্য অ্যান্টেনা ব্যান্ডগুলিকে ফোনের পিছন থেকে সরিয়ে ফোনের পাশে লাগানো হয়েছে। এছাড়াও ফোনের পিছনের দিকে বাঁ দিকে উপরে রয়েছে ডুয়াল ক্যামেরা আর ফোনের সামনের দিকে নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ফোনের বাঁ দিকে আছে নোটিফিকেশান স্লাইডার আর ভলিউম রকার। আর ডানদিকে থাকছে পাওয়ার সুইচ।
Oneplus 5-এ রয়েছে Full HD Optic AMOLED display (1920 x 1080 pixels)। 401 ppi এই ডিসপ্লের aspect ratio 16:9। এছাড়াও ডিসপ্লের উপরে আছে 2.5D Corning Gorilla Glass।

হার্ডওয়ার ও সফটওয়ার
Oneplus 5-এ থাকছে Qualcomm-এর লেটেস্ট চিপসেট Snapdragon 835। 2.45Ghz ক্লকস্পিডের প্রসেসরের সাথেই থাকছে Adreno 540 জিপিইউ।
Oneplus 5-এ LPDDR4X RAM ব্যাবহার করা হয়েছে। 64GB ভ্যারিয়েন্টে থাকছে 6GB RAM আর 128GB ভ্যারিয়েন্টে থাকছে 8GB RAM। লেটেস্ট Android 7.1.1 Nougat এর উপর চলবে Oneplus এর Oxygen OS।

ক্যামেরা
বহু আগেই টেক দুনিয়ায় রটে গিয়েছিল Oneplus 5 এর ডুয়াল রিয়ার ক্যামেরার কথা। Oneplus 5 এ থাকছে একটি 16MP, f/1.7 প্রাইমারি ক্যামেরা আর একটি 20MP, f/2.2 টেলিফটো ক্যামেরা। Oneplus এর কথা মতো প্রাইমারি ক্যামেরা Oneplus 3T এর ক্যামেরার থেকে 34% বেশী আলো ক্যাপচার করতে পারে।
20MP টেলিফটো ক্যামেরাটিও প্রধানত পোট্রেট তোলার জন্য। এই ক্যামেরা দিয়ে পোট্রেট তুললে প্রফেশানাল ক্যামেরার মতো ‘বোখে' এফেক্ট পাওয়া যাবে। ক্যামেরার পোট্রেট মোডে 2X পর্যন্ত জুম করা যাবে। যদিও কোম্পানি জানাচ্ছে তাদের এই নতুন ফোনের ক্যামেরায় 8x পর্যন্ত জুম করা যাবে।
16MP ফ্রন্ট ক্যামেরায় থাকছে 1-micron pixel Sony IMX371 sensor, f/2.0 অ্যাপারচার, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর HDR মোড।
Oneplus 5 এ রেকর্ড করা যাবে 4K ভিডিও। ভালো ভিডিও তোলার জন্য ফোনে রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও ভিডিওতে ভালো শব্দ রেকর্ডিং এর জন্য ব্যাবহার করা হয়েছে নতুন মাইক্রোফন।

ব্যাটারি
নতুন এই ফোনটিতে রয়েছে 3300mAh ব্যাটারি। সাথে রয়েছে কোম্পানির ড্যাশ চার্জ টেকনোলজি যার সাহাজ্যে খুব তাড়াতাড়ি চার্জ হবে ফোনটি। Oneplus জানাচ্ছে মাত্র ৩০ মিনিট চার্জ দিলেই গোটা দিন চলবে এই ব্যাটারি। হার্ডওয়ার ও সফটওয়ারের নতুন মেলবন্ধনে Oneplus 3T এর থেকে 20% বেশি ব্যাক আপ পাওয়া যাবে এই ফোনে।

কানেক্টিভিটি ও সেন্সার
OnePlus 5 এ থাকছে 4G LTE, ), Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4GHz, 5GHz), Bluetooth v5.0, USB Type-C, NFC, আর GPS GLONASS, এবং BeiDou। এছাড়াও Oneplus 5 এ থাকছে accelerometer, ambient light sensor, barometer, gyroscope, and proximity sensor.

দাম কত? কোথায় পাবেন?
দারুন স্পেক এর সাথেই দামেও বাজারের অন্য খিলাড়িদের মাত করতে চাইছে Oneplus. আমেরিকায় ফোনটির দাম মাত্র $479 (প্রায় ৩০,৯৫০ টাকা) আর ইউরোপে EUR 499 (প্রায় ৩৫,৮৬৫ টাকা)। এই দুই যায়গাতে গ্রাহকরা এখনই প্রি অর্ডারের কোড়ে ফেলতে পারবেন Oneplus 5। আগামী ২৭শে জুন থেকে গ্রাহকরা কিনতে পারবেন Oneplus 5।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications