লঞ্চ হল OnePlus 5T, দেখে নিন সব ফিচার।

By Satyaki Bhattacharyya
|

অবশেষে লঞ্চ হল এবছরের বহু প্রতিক্ষীত স্মার্টফোন OnePlus 5T। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এক লঞ্চ ইভেন্টে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপের ঘোষনা করল এই চীনা স্মার্টফোন কোম্পানিটি। ফোন লঞ্চের আগেই ফোনের সব স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছিল। তাই সকলেই আন্দাজ করতে পেরেছিলেন কি থাকতে পারে নতুন OnePlus 5T-তে। আগে কম দামে একের পর এক চমৎকার ফোন বানিয়ে ইতিমধ্যেই বহু গ্রাহকের মন জিতেছে ওয়ানপ্লাস। তাই এই লঞ্চ ইভেন্টে তাদের কাছ থেকে প্রত্যাশার পারদ ছিল চরমে।

লঞ্চ হল OnePlus 5T, দেখে নিন সব ফিচার।

নতুন ফুল স্ক্রিন ডিজাইন দেখা যাবে নতুন OnePlus 5T-তে। ফলে আপনার স্মার্টফোন ব্যাবহারের অভিজ্ঞতা বদলে যাবে নতুন এই ডিজাইনের ফলে। প্রসঙ্গত কম দামে সেরা হার্ডওয়ার ফোনের জন্যই বিখ্যাত ওয়ানপ্লাস।

বাজারে তাদের আগের ফোন OnePlus 5-এ ইতিমধ্যেই রয়েছে সেরা হার্ডওয়ার ফিচার। তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর ফোন OnePlus 5T বাজারে আনলো ওয়ানপ্লাস। কোম্পানির মুল মন্ত্র গ্রাহকদের সাথে সবসময় কথা বলে গ্রাহকের মনের মতো ফোন বানানো। এবার সেই মন্ত্রে ওয়ানপ্লাস সফল হল কি না সেটা সময় বলবে। আসুন দেখে নেওয়া যাক ফোনের ফিচার;

OnePlus 5T: ডিজাইন ও ডিসপ্লে

OnePlus 5T: ডিজাইন ও ডিসপ্লে

OnePlus 5T-এর ডিজাইন প্রায় অনেকটাই OnePlus 5-এর মতো। যদিও OnePlus 5T-তে আছে অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন। এছাড়াও ফোনের পিছনে বাঁ দিকে উপরে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট-আপ।

OnePlus 5T ওয়ানপ্লাসের সবথেকে পাতলা স্মার্টফোন। ফোনটি মাত্র ৭.২৫ মিমি চওড়া। এছাড়াও ফোনের ওজন ১৬২ গ্রাম।

OnePlus 5T-তে রয়েছে একটি ৬ ইঞ্চি 1080P FHD+ Optic AMOLED ডিসপ্লে (2160 x 1080 পিক্সেল)। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এই ফোনের বডি থেকে স্ক্রিনের রেশিও প্রায় ৮০.৫%। এছাড়াও ডিসপ্লের উপরে রয়েছে 2.5D Corning Gorilla Glass 5।

OnePlus 5T-তে রয়েছে নতুন সানলাইট ডিসপ্লে ফিচার। এর ফলে যে কোন রকমের আলোতে মানিয়ে নেবে ফোনের ডিসপ্লে। প্রাধানত গেম খেলা, গ্যালারি, ক্যামেরা ওপেন করলে কাজ করবে এই সানলাইট ভিডিও। এছাড়াও ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর রয়েছে ফেসিয়াল রিকগনিশান আনলক।

OnePlus 5T হার্ডওয়ার ও সফটওয়ার

OnePlus 5T হার্ডওয়ার ও সফটওয়ার

OnePlus 5T-তে রয়েছে লেটেস্ট 2.45Ghz 835 প্রসেসার। সাথে রয়েছে Adreno 540 GPU আর 6/8GB RAM আর 64/128GB স্টোরেজ।

ফোনে চলবে অ্যানড্রয়েড নুগাট বেসড কোম্পানির নিজস্ব অক্সিজেন ওএস। কোমানি জানিয়েছে ২০১৮ সালের শুরুতেই এই ফোনে চলে আসবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও আপডেট।

OnePlus 5T ক্যামেরা

OnePlus 5T ক্যামেরা

নতুন ডুয়াল ক্যামেরা ব্যাবহার করা হয়েছে OnePlus 5T-তে। ফোনের পিছনে রয়েছে 16MP+20MP ডুয়াল ক্যামেরা সেট-আপ। প্রধান কয়ামেরাতে রয়েছে 16 MP Sony IMX398 সেন্সর।

দ্বিতীয় 20MP ক্যামেরার সেন্সারে বদল এসেছে OnePlus 5T-তে। নতুন এই ক্যামেরাটি f/1.7, ফলে আরও বেশি আলো ধরে রাখতে সক্ষম এই ক্যামেরা টি। তাই কম আলোতে আরো ভালো ছবি তুলতে সক্ষম এই ক্যামেরাটি।

ফোনের সামনে রয়েছে একটি 16MP 1-micron pixel Sony IMX371 sensor, f/2.0 aperture ক্যামেরা। সাথে রয়েছে EIS আর Auto HDR মোড। EIS এর ফলে সামনের ক্যামেরা দিয়েও মসৃণ ভিডিও তোলা সম্ভব হবে।

OnePlus 5T ব্যাটারি

OnePlus 5T ব্যাটারি

OnePlus 5T-তে রয়েছে 3300mAhব্যাটারি। সাথে রয়েছে কোম্পানির ড্যাশ চার্জিং। যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটের চার্জে সারাদিন ফোন ব্যাবহার করা যাবে বলে জানিয়েছে কোম্পানি।

OnePlus 5T কানেক্টিভিটি ও সেন্সর

OnePlus 5T কানেক্টিভিটি ও সেন্সর

OnePlus 5T-তে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4GHz, 5GHz), Bluetooth v5.0, USB Type-C, NFC, and GPS GLONASS, and BeiDou। এছাড়াও ফোনে রয়েছে accelerometer, ambient light sensor, barometer, gyroscope, and proximity sensor সহ সব সেন্সর।

OnePlus 5T কত দাম?

OnePlus 5T কত দাম?

OnePlus 5T-এর 6GB ভেরয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। আর 8GB ভেরিয়েন্ট কিনতে খশাতে হবে ৩৭,৯৯৯ টাকা। আগামি ২১ নভেম্বর থেকে পাওয়া যাবে OnePlus 5T।

Best Mobiles in India

English summary
OnePlus 5T has just been launched at an event in New York and it does come with significant upgrades that make the device more better.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X