Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
১৬ নভেম্বরে অ্যামাজনে লঞ্চ করতে পারে ওয়ান প্লাস ৫টি
ইতিমধ্যেই OnePlus 5T নিয়ে প্রচুর ইনফো লিক হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। ফোনটি যে খুব শিগগিরই বাজারে আসছে, তা একপ্রকার নিশ্চিত। তবে সম্প্রতি ফাঁস হওয়া তথ্য বলছে, নভেম্বরেই বাজারে আসতে পারে OnePlus 5T। তবে ঠিক কবে, সেটা নিশ্চিত নয়।

জল্পনা চলছিলই, তারমধ্যে তাতে ইন্ধন দিল OnePlus 5T বাজারে আসার সম্ভাব্য তারিখ নিয়ে নয়া ইনফো। SlashLeaks ওয়েবে OnePlus 5T-র প্রি অর্ডার পেজের একটি ইমেজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে সম্ভবত ১৬ নভেম্বর বাজারে আসতে পারে OnePlus 5T। ফাঁস হওয়া ছবি অনুযায়ী, অ্যামাজনেই এক্সক্লুসিভলি মিলবে এই ফোন।
প্রি অর্ডার পেজ থেকে আরও পরিষ্কার, নভেম্বর থেকে এই স্মার্টফোন মিলবে। মাসের শেষ পর্যন্ত কেনা যাবে ফোন। OnePlus 5T-র ফিচার্স এবারে কীরকম হয় তা জানার জন্য অপেক্ষা নিশ্চয়ই করে রয়েছে মোবাইল দুনিয়া। কেউ কেউ বলছে, OnePlus 5T-র ওপরে ও নীচে minimal bezel-র ফুলস্ক্রিন ডিসপ্লে থাকতে পারে।
OnePlus-এর সহ প্রতিষ্ঠাতা কার্ল পেই এবং পেটে লিউ তাদের অফিশিয়াল ট্যুইটারে কিছু ক্যামেরা স্যাম্পেল ছাড়তে শুরু করে দিয়েছেন। আর সেটা যে OnePlus 5T-রই সেটা নিয়ে বলাবলি করছেন অনেকে। AnTuTu-তেও কিছু ইনফো লিক হয়েছে। তাতে বলা হচ্ছে OnePlus 5T-র ২০+ ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ২১৬০X ১০৮০ পিক্সেলের ডিসপ্লে স্ক্রিন ১৮:৯। Android 8.0 Oreo-র এ ফোনে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
পপুলার টিপস্টার ইভান ব্লাস এর আগে জানিয়েছিলেন, নভেম্বর ২০ নাগাদ বাজারে আসতে পারে ফোন। তবে OppoMart-এ কিন্তু প্রি অর্ডার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে এর দাম পড়ছে মোটামুটি ৩৫ হাজার ৭৭৫ টাকার মতো। সেটা অবশ্য ৬৪জিবি ভেরিয়েন্টের। আর ১২৮জিবিরটা পড়ছে ৪২ হাজার ২৯২ টাকা প্রায়।
এইটুকুই জানা গিয়েছে। তবে ওয়ান প্লাস তাদের আস্তিনে আরও কিছু সারপ্রাইজ লুকিয়ে রেখেছে নিশ্চয়ই। লঞ্চের সময়েই আশা করা যায়, সেই সব বেরোবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
