Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ওয়ানপ্লাস ৬ এ থাকবে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে
ইতিমধ্যেই নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ৬ এর লঞ্চের খবর অফিশিয়ালি জানিয়েছে ওয়ানপ্লাস। আগামী ১৭ মে ভারতে লঞ্চ হবে এই চীনা স্মার্টফোন কোম্পানির ২০১৮ সালের ফ্ল্যাগশিপ। গ্লোবাল লঞ্চের পরদিনই ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। এই ফোনের বেশিরভাগ ফিচার ইন্টারনেটে লিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি ইন্টারনেটে নতুন এক লিক পোস্টে প্রথম বারের জন্য এই ফোনের ফুল ফিউ ডিসপ্লেটি দেখা গেল। নতুন এই ছবিতে দেখা গেল একটি বাক্সের মধ্যে ডিসপ্লে অন রয়েছে নতুন ওয়ানপ্লাস ৬ এর।

নতুন এই পোস্টে ওয়ানপ্লাস ৬ এর ডিসপ্লেটি দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে ছবিটি তোলা হয়েছে ২৩ এপ্রিল। যদিও এই মাসের প্রথমে ওয়ানপ্লাস ৬ এর যে ডিসপ্লের ছবি আমাদের হাতে এসেছিল এই ছবি তার থেকে সম্পূর্ণ আলাদা। আগে জানা গিয়েছিল যে ওয়ানপ্লাস ৬ এর ডিসপ্লের নিচে থাকবে একটি ছোট বেজেল। কিন্তু এই ছবিতে ডিসপ্লের নিচে কোন বেজেল দেখা যাচ্ছে না। ফালে প্রায় বেজেল বিহীন এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
আগেই ওয়ানপ্লাস একটি পোস্টার লঞ্চ করে জানিয়ে দিয়েছে ফোনের স্পেসিফিকেশান। সেই পোস্টারে জানানো হয়েছিল ওয়ানপ্লাস ৬ এ থাকবে 8GB RAM আর 256GB ইন্তারনাল স্টোরেজ। এছাড়াও জানা গিয়েছে ওয়ানপ্লাস ৬ এ থাকবে প্রি-লোডেড অ্যানড্রয়েড ওরিও ৮.১, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac আর কোয়ালকমের লেটেস্ট WCN3990 Wi-Fi মোডেম।
এছাড়াও এই টুইটে ওয়ানপ্লাস জানিয়েছে নতুন এই ফ্ল্যাগশিপে থাকবে ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট ফিচার। সরসরি সেই কথা না জানালেও টুইটারে ইঙ্গিতে এই কথা জানিয়েছিল ওয়ানপ্লাস।
সম্প্রতি এক রিপোর্টে জানা গেল ভারতে ওয়ানপ্লাস ৬ এর দাম হবে ৩৯,৯৯৯ টাকা। যদিও এই সব খবরই ইন্টারনেটে পোস্ট হওয়া খবরের উপর ভিত্তি করে। তাই এই সব খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থেকে যায় সবসময়। আর তাই ওয়ানপ্লাস ৬ এর ফিচার বিস্তারে জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামি ১৭ মে অফিশিয়াল লঞ্চ পর্যন্ত। তবে বিশেষজ্ঞরা মনে করছেন অন্য বছরের মতো এই বছরেও কম দামে সেরা ফিচার হাজির করে গ্রাহকদের চমকে দেবে এই চীনা কোম্পানি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
