Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
সোমবার থেকে OnePlus 6 রেড এডিশান বিক্রি শুরু হল
কিছুদিন আগেই ঘোষনা হয়েছিল। আর আজ থেকে বিক্রি শুরু হল OnePlus 6 রেড এডিশান। সোমবার দুপুর ১২টা থেকে এই ফোন বিক্রি শুরু হবে। শুধুমাত্র Amazon.in ও Oneplus.in থেকে OnePlus 6 রেড এডিশান কেনা যাবে। এর আগে মিডনাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক ও সিল্ক হোয়াইট কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ হল OnePlus 6। এছাড়াও মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশানে ভারতে লঞ্চ হয়েছিল এই ফোনটি।

শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে OnePlus 6 রেড ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। প্রসঙ্গত সম্প্রতি মিডনাইট ব্ল্যাক কালার ভেরিয়েন্তে 8GB RAM আর 256GBস্টোরেজ ভেরিয়েন্টে OnePlus 6 লঞ্চ হয়েছিল। এছাড়াও মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান ফোনটি 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। যদিও লঞ্চের কয়েক দিনের মধ্যেই লিমিটেড এডিশান এই ফোনের স্টোক শেষ হয়ে যায়।
কত দাম? কোথায় পাবেন?
আগেই জানানো হয়েছে শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে OnePlus 6 রেড ভেরিয়েন্টে কিনতে পারয়া যাবে। শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে OnePlus 6 রেড ভেরিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। সোমবার দুপুর ১২টা থেকে Amazon.in আর Oneplus.in ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। HDFC ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা OnePlus 6 রেড রেড এডিশানের সাথে ২,০০০ টাকা ছাড় পাবেন।
OnePlus 6 স্পেসিফিকেশান
ডুয়াল সিম OnePlus 6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। OnePlus 6 এ রয়েছে ৬.২৮ ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 6GB/8GB RAM আর Adreno 630 GPU।
লেটেস্ট OnePlus 6 এ রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল ও সেকেন্ডারী ২০ মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে ৪৮০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র ০.৪ সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।
OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
