ভারতে কবে পাওয়া যাবে OnePlus 6T?

|

নিউ ইয়র্কে এক ইভেন্টে সোমবার লঞ্চ হয়েছে OnePlus 6T। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে আসবে এই ফোন। এই ইভেন্ট থেকেই ভারতে OnePlus 6T ফোনের দাম ঘোষণা করবে OnePlus। অনলাইনে শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে OnePlus 6T। ইরিমধ্যেই প্রি-বুকিং করলে বিনামূল্যে USB Type C ইওয়ারফোন বিনামূল্যে দিয়েছে OnePlus। আগামী ১ নভেম্বর Amazon থেকে বিক্রি শুরু হবে এই ফোন। তবে ১ নভেম্বর শুধুমাত্র Amazon Prime মেম্বাররা OnePlus 6T কিনতে পারবেন। পরদিন ২ নভেম্বর থেকে সাব গ্রাহকদের জন্য OnePlus 6T বিক্রি শুরু করবে Amazon।

ভারতে কবে পাওয়া যাবে OnePlus 6T?

অনলাইনে Amazon.in ও কোম্পানির ওয়েবসাইট থেকে OnePlus 6T কেনা যাবে। এছাড়াও রিলায়েন্স ডিজিটাল স্টরে অফলাইনে কেনা যাবে এই ফোন।

OnePlus 6T এর দাম

মার্কিন যুক্তরাষ্ট্রে OnePlus 6T ফোনের দাম শুরু হচ্ছে ৫৪৯ মার্কিন ডলার থেকে। অর্থাৎ ভারতে ৪০,০০০ টাকার আশেপাশে এই ফোনের দাম শুরু হবে। মঙ্গলবার নতুন দিল্লিতে এক এই ইভেন্টে ভারতে এই ফোনের দাম জানাবে OnePlus।আগামী ২ নভেম্বর থেকে ভারতে বিক্রি হবে এই ফোন। ভারতে অনলাইনে শুধুমাত্র আমাজন থেকে পাওয়া যাবে OnePlus 6T। তবে অফলাইনে রিলায়েন্স ডিজিটাল থেকেও OnePlus 6T পাওয়া যাবে।

OnePlus 6T স্পেসিফিকেশান

OnePlus 6T তে রয়েছে একটি ৬.৪১ ইঞ্চি FHD+, Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। এছাড়াও সুরক্ষার জন্য থাকছে লেটেস্ট জেনারেশানের গোরিলা গ্লাস। OnePlus 6T এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। OnePlus 6T ফোনে চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব OxygenOS স্কিন।

OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এই ফোন থেকে 3.5 মিমি হেডফোন জ্যাক বাদ গেলেও ফোনের সাথেই একটি USB Type-C থেকে 3.5 মিমি জ্যাক কনভার্টার ডঙ্গল দিচ্ছে OnePlus। OnePlus 6T এর ভিতরে রয়েছে একটি 3,700 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর একটি USB Type-C (v2.0) পোর্ট।

ছবি তোলার জন্য OnePlus 6T তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারিউ সেন্সার আর একটি ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরায় থাকছে বিশেষ ইমেজ স্টেবিলাইজেশান টেকনোলজি। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। OnePlus 6T ফোনের তিনটি ক্যামেরাতেই থাকছে Sony সেন্সার।

Best Mobiles in India

English summary
OnePlus 6T first sale on November 1 for Amazon Prime members; open sale on November 2

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X