Just In
- 1498 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1506 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1509 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1517 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
শিঘ্রই বাজারে আসবে OnePlus 6T
এই বছরে লঞ্চ হয়েছিল OnePlus 6। প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ইতিমধ্যেই ঝড় তুলেছে এই ফোন। এবার নতুন ফ্ল্যাগশিপ বাজারে আনতে চলেছে OnePlus। অনেকদিন ধরেই এই ফোন লঞ্চ নিয়ে ইটারনেটে কানাঘুঁষো চলছে। গত দুই বছর এই সময়ে নতুন ফোন্ন বাজারে নিয়ে আসছে চিনের কোম্পানিটি। ২০১৮ সালও তার ব্যতিক্রম না। নতুন OnePlus ফোনের নাম OnePlus 6T।

শুধুমাত্র আমাজন থেকেই কেনা যাবে নতুন OnePlus 6T। ইতিমধ্যেই এই ইকমার্স পোর্টালে OnePlus 6T ফোনটি দেখা গিয়েছে। তবে এই ফোনের দাম বা স্পেসিফিকেশান সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। ওয়েবসাইটে জানানো হয়েছে শিঘ্রই বাজারে আসবে এই ফোন।
আমাজন ওয়েবসাইটের সাথেই বুধবার ভারত পাকিস্তান ক্রিকেট ম্যচের সময় টিভিতে OnePlus 6T বিজ্ঞাপনে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। সেই বিজ্ঞাপনে বিগ বি বলেন নতুন উপায়ে এই ফোন আনলক করা যাবে। যা OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারকে ইঙ্গিত করছে। সম্প্রতি OnePlus জানিয়েছিল কোম্পানির পরবর্তী স্মার্টফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
আগে এক রিপোর্টে জানা গিয়েছিল OnePlus 6T ফোনের পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেট আপ। তবে টিভিতে বিগ বির হাতে OnePlus 6T ফোনের পিছনে দুটি ক্যামেরা দেখা গিয়েছে। OnePlus 6Tফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। যা অন্যান্য ফোনের ডিসপ্লে নচে থেকে আকারে অনেকটাই ছোট। ইতিমধ্যেই একাধিক Oppo ও Vivo ফোনে এই ফিচার দেখা গিয়েছে।
OnePlus 6T ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর আগের থেকে বড় ব্যাটারি। তবে এই ফোন কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কোন তথ্য জানায়নি OnePlus। জানানো হয়নি OnePlus 6T ফোনের দাম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications