ওয়ানপ্লাস ৭টি লঞ্চের পরেই সস্তা হল ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো

By Gizbot Bureau
|

চলতি সপ্তাহে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৭টি। নতুন স্মার্টফোন লঞ্চের পরেই ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো ফোনের দাম কমাল চিনের কোম্পানিটি। ওয়ানপ্লাস ৭ এর দাম ৩,০০০ টাকা কমেছে। অন্যদিকে ওয়ানপ্লাস ৭ প্রো এর দাম কমেছে ৪,০০০ টাকা। ২৯ সেপ্টেম্বর থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে সস্তা হবে এই দুই স্মার্টফোন।

ওয়ানপ্লাস ৭টি লঞ্চের পরেই সস্তা হল ওয়ানপ্লাস ৭ আর ওয়ানপ্লাস ৭ প্রো

৩২,৯৯৯ টাকার পরিবর্তে ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে ওয়ানপ্লাস ৭ ফোনের বেস ভেরিয়েন্ট। অন্যদিকে ওয়ানপ্লাস ৭ প্রো ফোনের বেস ভেরিয়েন্টের দাম ৪৮,৯৯৯ টাকা থেকে কমে ৪৪,৯৯৯ টাকা হবে।

ওয়ানপ্লাস ৭ স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ৭ ফোনে রয়েছে ৬.৪১ ইঞ্চি অপ্টিক অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৮ জিবি পর্যন্ত র‍্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য ওয়ানপ্লাস ৭ ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান, ইলেট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর পিডিএএফ অটোফোকাস সাপোর্ট। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরাতেও থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান।

ওয়ানপ্লাস ৭ ফোনে রয়েছে একটি ৩,৭০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। ডুয়াল সিম ওয়ানপ্লাস ৭ ফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির অক্সিজেন ওএস স্কিন। থাকছে ডুয়াল স্পিকার আর ডলবি অ্যাটমস সাপোর্ট।

ওয়ানপ্লাস ৭ প্রো স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ৭ প্রো ফোনের প্রধান আকর্ষন ডিসপ্লে। এই ফোনে থাকছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। এর আগে কোন স্মার্টফোনে এতো ভালো গুলমানের ডিসপ্লে দেখা যায়নি। ঈছাড়াও থাকছে এ+ গ্রেড সার্টিফিকেশন আর এইচডিআর ১০ সাপোর্ট। ৬.৭ ইঞ্চি এই ওলেড ডিসপ্লেতে থাকছে কোয়াড এইচ ডি রেসোলিউশান।

ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। এর সাথে থাকছে অ্যাদ্রিনো ৬৪০ জিপিইউ। দুর্দান্ত প্রসেসারের সাথেই ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে থাকছে ১২জিবি পর্যন্ত র‍্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.০ স্টোরেজ। যা অন্য যে কোন ফোনের স্টোরেজের থেকে দ্রুত কাজ করে।

ফোনের ভিররেও থাকছে ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। এর সাথে থাকছে ৩০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।

ডেক্সও মার্ক ওয়েবসাইটে ওয়ানপ্লাস ৭ প্রো ফোনের ক্যামেরা ১১১ স্কোর করেছে। এই ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জঙয় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Best Mobiles in India

English summary
OnePlus 7, 7 Pro get discount on account of Amazon Great Indian Festival sale

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X