Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1553 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য আপনাকে টাকা দেবে OnePlus
ভারতে কোম্পানির স্টুডেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রোগ্রাম চালু করবে OnePlus। মে মাসে OnePlus 6 লঞ্চের সময় ভারতে এই প্রোগ্রাম লঞ্চের কথা জানিয়েছিল কোম্পানি। এক বিবৃতিতে OnePlus জানিয়েছে আগামি ১ সেপ্টেম্বর ২০১৮ থেকে ভারতে স্টুডেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রোগ্রাম শুরু করবে কোম্পানি।

এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে কলেজ ও নিজের চারপাশের লোকজনের মধ্যে OnePlus ফোনের প্রচার করবে। শুরু থেকেই লোক মুখে প্রচারে বিশ্বাসী চিনের এই কোম্পানিটি। সেই ভাবেই শুরুর দিকে ভারতে বাজার জমিয়েছিল OnePlus। OnePlus এর জন্য ভারতের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বাজারে নতুন এই প্রোগ্রাম কোম্পানিকে নিঃসন্দেহে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
তবে ছাত্র-ছাত্রীদের দিয়ে বিনামূল্যে এই কাজ করাবে না OnePlus। এই কাজের জন্য মাসিক ভাতা পাবেন তারা। এছাড়াও ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকাকালীন কোম্পানির লেটেস্ট সব প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন তারা। প্রোগ্রামের শেষে কোম্পানির তরফ থেকে ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দেওয়া হবে। এমনকী কিছু ছাত্র-ছাত্রীকে কোম্পানিতে ইনটার্ন হিসাবে যোগ দেওয়ার সুযোগ করে দেবে OnePlus।
ভারতে স্টুডেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রোগ্রাম এর লঞ্চ উপলক্ষ্যে OnePlus এর জেনারেল ম্যানেজার বিকাশ আগ্রওয়াল বলেন, “আমরা সবসময় OnePlus পরিবারের সাথে বিভিন্ন কাজে যুক্ত থাকতে চাই। ভারতের মকেয় কোটি ছাত্র-ছাত্রীর কাছে এই প্রোগ্রাম নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে দারুন এক সুযোগ করে দিতে পেরে আমরা দারুন খুশি।”
আপনিও যদি OnePlus-এর স্টুডেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চান তবে আপনার মধ্যে নীচের গুন গুলি থাকা অত্যন্ত প্রয়জনীয়। কোম্পানি জানিয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত গুরুত্ব, ক্রিয়েটিভিটি, টেকনোলজির যথেষ্ট জ্ঞান, মার্কেটিং এর প্রতি প্যাশান, বহির্মূখী পার্সোনালিটি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও কোম্পানির 'নেভার সেটেল’ মানসিকতা থাকা আবশ্যিক।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
