Just In
- 1546 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1554 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1557 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1565 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লকডাউনের মধ্যে শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা
৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। দেশজুড়ে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে। এবার লকডাউনের মধ্যেই ই-কমার্স পরিষেবায় সবুজ সংকেত দিল উড়িষ্যা। প্রতিবেশী রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে ১৫ এপ্রিল থেকে রাজ্যে ই-কমার্স পরিষেবা শুরু হয়ে যাবে।

উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ জানা জানিয়েছেন আমাজন, ফ্লিপকার্ট, ব্লুডার্ট, ডিটিডিসি, বিগবাস্কেট সহ সব ই-কমার্স প্ল্যাটফর্মের সব ধরনের ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে।
গোটা দেশে প্রথম লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল উড়িষ্যা। সেখানে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে।
আগে নির্বাচিত কিছু দোকানে খাবার ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছিল।
এখনও পর্যন্ত উড়িষ্যায় ৫৪ জন করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে। ১৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। রাজ্যে করোনাভাইরাস সংক্রমণে এক জনের মৃত্যু হয়েছে। এখন উড়িষ্যায় করোনাভাইরাসের সঙ্গে লড়ছেন ৪০ জন।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে গোটা দেশে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে একই রকম সংযমের মাধ্যমে কঠোরভাবে নিয়ম পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০ এপ্রিল থেকে দেশের যে সব এলাকা থেকে সংক্রমণের খবর আসেনি সে এলাকায় লকডাউনে ছাড় দেওয়া হতে পারে। যদিও পরে সংক্রমণের খবর পাওয়া গেলে আবার লকডাউনের নিয়ম কঠোর হবে।
ইতিমধ্যেই ভারতে মোট করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। প্রায় প্রতিদিনই ১,০০০ এর বেশি নতুন সংক্রমণের খবর সামনে আসছে।
ওদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ২০ লক্ষ ছুঁতে চলেছে। ইতিমধ্যেই এই মারণ ভাইরাসের কারণে গোটা বিশ্বে ১,১৯,৭১৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪,৫২,৩৩৩ জন মানুষ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
