Just In
- 1405 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1413 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1416 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1424 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
১৩ মেগাপিক্সেলের ক্যামেরা আর ৩জিবি র্যামের অপো এ৭১-এর দাম কমল ৩ হাজার টাকা
৩ হাজার টাকা দাম কমল Oppo A71 ফোনের। মুম্বইয়ের এক রিটেলার মহেশ টেলিকমের অন্তত তাই দাবি। রিটেলটির ফেসবুক আর ট্যুইটার অ্যাকাউন্ট, দুই জায়গাতেই এই দাম কমার বিষয়টি বলা হয়েছে। যদিও অফিশিয়ালি অপোর তরফে এখনও সেরকম কিছু জানানো হয়নি। তবে এর আগেও এই রিটেলারের এমন ধরণের দাবি সত্যি হয়েছিল।

গত বছরের সেপ্টেম্বরে বাজারে এসেছিল এই ফোন। ১২ হাজার ৯৯০ টাকা দাম ছিল সেটির। এখন দাম কমে হল ৯ হাজার ৯৯০ টাকা। তবে ফ্লিপকার্ট ও অ্যামাজন ইন্ডিয়ায় কিন্তু এর দাম এখনও ১১ হাজার ৯০০-ই দেখাচ্ছে।
এবার একনজরে Oppo A71-এর ফিচার্সের দিকে নজর দেওয়া যাক।

ডিজাইন আর ডিসপ্লে
Oppo A71-এর মেটাল ইউনিবডি ডিজাইন। স্মার্টফোনটির ৫.২ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। ৭২০x১২৮০ পিক্সেলস এইচডি রেজোলিউশন। ভিডিও দেখা বা গেম খেলার ক্ষেত্রে বেশ সুবিধা।

হার্ডওয়্যার
Oppo A71-এর রয়েছে octa-core MediaTek MT6750T এবং ১.৫ গিগা হার্ৎজ। এছাড়াও থাকছে Mali-T860 MP2 GPU. স্মার্টফোনটির ৩জিবি র্যাম। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোচিপ দিয়ে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

এছাড়াও এর ৩০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে।
ক্যামেরা, সফটওয়্যার, কানেক্টিভিটি
১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা f/2.2 অ্যাপারচার। পিডিএএফ, মাল্টি ফ্রেম ডি নয়েজিং ফিল্টার সঙ্গে এলইডি ফ্ল্যাশ।
ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। f/2.4 অ্যাপারচার। লো লাইটেও ভাল ছবি উঠবে।
স্মার্টফোনটিতে রয়েছে Android 7.1 Nougat সঙ্গে OS 3.1 স্কিন। এই ফোনে অনেক কাস্টমাইজের অপশন রয়েছে।
কানেক্টিভিটির মধ্যে ডুয়াল সিম সাপোর্ট ছাড়াও রয়েছে 4G, Wi-Fi (802.11 b/g/n), Bluetooth 4.0, and GPS আর সেন্সরের মধ্যে distance sensor, light sensor, G-sensor, এবং E-compass রয়েছে। কালো আর সোনালীতে মিলছে এই ফোন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications