Just In
- 1360 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1368 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1371 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1379 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লঞ্চ হল Oppo R11s আর Oppo R11s Plus
সবথেকে উল্লেখযোগ্য আপগ্রেড হল ফোনের সামনে ১৬:৯ ডিসপ্লের বদলে নতুন এই ফোনে আছে ১৮:৯ ডিসপ্লে। ফলে অন্য কোম্পানিগুলির সাথে পাল্লা দিতে এবার ছোট বেজেল ফোনের বাজারে নেমে পড়ল এই চিনা স্মার্টফোন কোম্পানিটি।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Oppo F5। এবার চিনের বাজারে কোম্পানি লঞ্চ করলো তাদের নতুন দুটি ফোন Oppo R11s and R11s Plus। এই ফোন দুটি এই বছরের শুরুতে লঞ্চ হওয়া R11 and R11 Plus-এর আপগ্রেডেট মডেল।

সবথেকে উল্লেখযোগ্য আপগ্রেড হল ফোনের সামনে ১৬:৯ ডিসপ্লের বদলে নতুন এই ফোনে আছে ১৮:৯ ডিসপ্লে। ফলে অন্য কোম্পানিগুলির সাথে পাল্লা দিতে এবার ছোট বেজেল ফোনের বাজারে নেমে পড়ল এই চিনা স্মার্টফোন কোম্পানিটি। এছাড়াও কিছু ছোট আপডেট হয়েছে ক্যামেরা ও ব্যাটারিতে। যদিও প্রসেসার, RAM, স্টোরেজের মতো হার্ডওয়ার একই আছে। আসুন দেখে নেওয়া যাক নতুন এই ফোনের স্পেসিফিকেশান,

Oppo R11s
Oppo R11s-এ আছে ৬.০১ ইঞ্চি full HD+ রেসোলিউশান (2,160×1,080 পিক্সেলস)। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 660 প্রসেসার। এছাড়াও রয়েছে 4GB RAM আর 64GB স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে 3,205 mAh ব্যাটারি যার জন্য এই ফোনে পাওয়া যাবে দারুন ব্যাটারি ব্যাক-আপ।
Oppo R11s-এ রয়েছে ডুয়াল ক্যামেরা সেট-আপ। প্রাইমারি ক্যামেরাটি 20MP f/1.7, সাথে রয়েছে একটি 16MP f/1.7 সেকেন্ডারি ক্যামেরা। Oppo F5-এর মতোই এই ফোনেও রয়েছে AI ফিচার যুক্ত 16MP সেলফি ক্যামেরা।
এই ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড নুগাট যা চলে কোম্পানির নিজস্ব ইউ আই কালার ওএস ৩.২ এর মাধ্যমে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Oppo R11s Plus
Oppo R11s Plus-এ আছে ৬.৪৩ ইঞ্চি full HD+ রেসোলিউশান (2,160×1,080 পিক্সেলস)। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
Oppo R11s Plus- এর হার্ডওয়ার স্পেসিফিকেশান প্রায় Oppo R11s-এর মতোই। ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 660 প্রসেসার। এছাড়াও রয়েছে 6GB RAM আর 64GB স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি যার জন্য এই ফোনে পাওয়া যাবে দারুন ব্যাটারি ব্যাক-আপ। এই ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড নুগাট যা চলে কোম্পানির নিজস্ব ইউ আই কালার ওএস ৩.২ এর মাধ্যমে।
দুটি ফোনেই রয়েছে একই ক্যামেরা। সাথে এই ফোনের পিছনেও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

কত দাম?
Oppo R11s পাওয়া যাবে ব্ল্যাক ও শ্যাম্পেন রঙে। ফোনের দাম ২.৯৯৯ ইউয়ান (প্রায় ২৯.৩০০ টাকা)। এছাড়াও আছে একটি লাল রঙের ফোন যার দাম ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩১,৩০০ টাকা)।
Oppo R11s Plus পাওয়া যাবে শুধুমাত্র কালো ও শ্যাম্পেন রঙে। ফোনের দাম ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৩৬,২০০ টাকা)। চিনের বাজারে Oppo R11s-এর বিক্রি শুরু ১০ নভেম্বর থেকে। আর Oppo R11s Plus প্রয়া যাবে ২৪ নভেম্বর থেকে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470














Click it and Unblock the Notifications