Eluga Ray 500 এবং Eluga Ray 700, আরও দুটি স্মার্টফোন বাজারে আনছে প্যানাসনিক

চলতি মাসেই Eluga সিরিজের Eluga Ray 500 এবং Eluga Ray 700 ফোন বাজারে আনছে প্যানাসনিক।

By Sabyasachi Chakraborty
|

ফ্লিপকার্টে ইতিমধ্যেই নাম উঠে গিয়েছে। Eluga Ray 500 এবং Eluga Ray 700 নামে দুটি স্মার্টফোন বাজারে আনছে প্যানাসনিক।

Eluga Ray 500 এবং Eluga Ray 700, আরও দুটি স্মার্টফোন বাজারে আনছে

হাজার দশেকের রেঞ্জেই মিলবে প্যানাসনিকের এই নতুন ফোনগুলি। তবে এর ফিচার্স কিন্তু বেশ আকর্ষণীয়। Eluga Ray 500-র মূল ইউএসপি হল ডুয়াল ক্যামেরা সেটআপ। Panasonic Eluga Ray 700-র ইউএসপি ৫০০০এমএএইচ ব্যাটারি।

Eluga Ray সিরিজের এই ফোনগুলিতে অন্যান্য আরও অনেক ফিচার্সের সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

Panasonic Eluga Ray 500

Panasonic Eluga Ray 500

এই ফোনে full-metal unibody design-এর সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফন্টে থাকছে হোম বাটন। 5 ইঞ্চি HD (1280 x 720 Pixels) IPS On-Cell display-র সঙ্গে 2.5D curved glass.

এছাড়াও প্রসেসরে থাকছে 1.25GHz quad-core MediaTek MT6737। রয়েছে 3GB of RAM। Eluga Ray 500 স্মার্টফোনটিতে থাকছে 32GB ইন্টারনাল স্টোরেজ, বাড়ানো যাবে 128GB পর্যন্ত।

ডুয়াল ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার রয়েছে। সঙ্গে 5P লেন্স, f/2.0 অ্যাপারচার, dual-LED flash এবং সেকেন্ডারি ৮ মেগাপিক্সেল সেন্সর সঙ্গে 6P লেন্স, এবং f/2.4 অ্যাপারচার। HDR, Panoramic, Beauty, Wide Angle Capture, এবং Normal Capture modes-এর মতো নানান মোড থাকছে ক্যামেরায়।

৪০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে এই ফোনে। অ্যান্ড্রয়েড ৭.০ নউগাটের Panasonic Eluga Ray 500

ফোনের কানেক্টিভিটিতে থাকছে, ডুয়াল সিম, 4G LTE, VoLTE, Wi-Fi, Bluetooth 4.0, micro-USB এবং GPS।

Panasonic Eluga Ray 700

Panasonic Eluga Ray 700

এই ফোনেও full-metal unibody design এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 5.5 ইঞ্চির HD (1080x1920 pixels) IPS On-Cell display সঙ্গে 2.5D curved glass।

1.3GHz octa-core MediaTek MTK6753 প্রসেসর থাকছে এই ফোনে। থাকবে 3GB of RAM। Eluga Ray 700 স্মার্টফোনের স্টোরেজ 32GB। বাড়ানো যাবে 128GB পর্যন্ত।

১৩ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটারের অ্যাপারচার

f/2.0, সঙ্গে dual-LED flash। ফন্ট ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের শ্যুটারের অ্যাপারচার f/2.4. ক্যামেরায় রয়েছে HDR, Panoramic, Beauty, Wide Angle Capture, এবং Normal Capture mode-এর মতো নানান মোড।

Panasonic Eluga Ray 700 দেখাশোনার হিসেবে 153.75x75.35x8.9 মিলিমিটার এবং ওজন ১৮২ গ্রাম।

দাম ও মিলছে কোথায়:

দাম ও মিলছে কোথায়:

Panasonic Eluga Ray 700-র দাম এদেশের বাজারে পড়ে যাবে ৮ হাজার ৯৯৯ টাকার মতো। তিনটি কালার ভেরিয়েন্টে মিলবে এই ফোন, Mocha Gold, Marine Blue and Champagne Gold। এবং Eluga Ray 700 স্মার্টফোনটির দাম পড়ছে ৯ হাজার ৯৯৯ টাকা। Champagne Gold, Marine Blue, এবং Mocha Gold রঙে মিলবে এটি।

আগামী ২১ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার রাত বারোটা থেকে ফ্লিপকার্টে মিলবে এ ফোন। বুধবার থেকে শুরু হওয়া ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে-তেও এই ফোন থাকছে। অ্যাক্সিস ব্যাঙ্ক বাজ ক্রেডিট কার্ডে কেনাকাটি করলে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়ের কথাও জানিয়ে রেখেছে ফ্লিপকার্ট।

Best Mobiles in India

English summary
Panasonic has now officially announced the launch of the Eluga Ray 500 and the Eluga Ray 700 in India.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X