Just In
- 1545 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1556 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1564 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আবার নতুন ফিচার যোগ হল পেটিএম এ
ভারতে ডিজিটাল পেমেন্ট কার্যকারী করার ব্যাপারে অন্যতম প্রধান কোম্পানি পেটিএম। ২০১০ সাল থেকেই ভারতে ডিজিটাল পেমেন্ট বাজারে শির্ষস্থান ধরে রেখেছে তারা। সম্প্রতি একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে এই ডিজিটাল পেমেন্ট সার্ভিসে। এবার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা যাবে পেটিএম এর মাধ্যমে। এর ফলে যে কোন রেকারিং পেমেন্ট ও মাসিক পেমেন্ট পেটিএম এর মাধ্যমে সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করতে পারবেন গ্রাহকরা।

পেটিএম অ্যাপের মাধ্যমে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্তে টাকা পাঠানো যাবে। এর জন্য আলাদা কোন চার্জ দিতে হবে না গ্রাহকদের। KYC করা না থাকলেও এই সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।
“বাড়ি ভাড়া দেওয়া, ড্রাইভারের মাইনে, বা মাসিক দুধ বা খবরের কাগজের খরচের মতো নিয়মিত খরচ প্রত্যেক গ্রাহকেরই থাকে। এবার এই টাকা অনলাইনে দিতে পারবেন গ্রাহকরা। এর ফলে আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার সার্ভিসে গতি আসবে। গ্রায় ৬ গুণ গতি আশা করছি এই নতুন ফিচারের ফলে। আমাদের গ্রাহকরা জানেন পেটিএম শুধুমাত্র একটি ডিজিটাল ওয়ালেট কোম্পানি নয়। ভবিষ্যতেও আমরা গ্রাহকদের সুবিধার জন্য এই ধরনের পরিষেবা আরও বেশি করে নিয়ে আসব। ” বলে জানিয়েছেন পেটিএম এর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট দীপক অব্বট।
নতুন এই ফিচার যোগ করার পরে কোম্পানি পেটিএম অ্যাপের মাধ্যমে মাসিক ৬০,০০০ কোটি টাকার ব্যাঙ্ক ট্রান্সফার হবে বলে মনে করছে। পেটিএম বহুদিন ধরেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য উৎসাহিত করছে। এছাড়াও কোম্পানির মোট ব্যাবসায় ৫০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা রেখেছে পেটিএম। পেটিএম আশা করছে এই বছরের শেষে প্রায় ২০০ কোটি ট্রানজাকশান হবে তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
