মাত্র ১৬,৪৯৯ টাকায় Poco F1 কিনবেন কীভাবে?

By Gizbot Bureau
|

Poco F1 ফোনে দুর্দান্ত অফার নিয়ে এসেছে ফ্লিপকার্ট। ১৬ মার্চ পর্যন্ত এই সেল চলবে। এই সেলে Poco F1 ফোনে থাকছে অতিরিক্ত ডিসকাউন্ট, নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়। Poco F1 ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। ইতিমধ্যেই এই ফোনে Android Pie আপোডেট পাঠিয়েছে Xiaomi।

মাত্র ১৬,৪৯৯ টাকায় Poco F1 কিনবেন কীভাবে?

এই সেলে ৩,০০০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে Poco F1। এর সাথেই ICICI ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা পাবেন ১,৫০০ টাকা ছাড়। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে থাকছে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়। ডিসকাউন্টের পরে 6GB RAM আর 64GB স্টোরেজের Poco F1 কিনতে ১৬,৪৯৯ টাকা খরচ হবে। 6GB RAM আর 128GB স্টোরেজের Poco F1 কিনতে খরচ হবে ১৯,৪৯৯ টাকা। আর 8GB RAM আর 256GB স্টোরেজের Poco F1 কিনতে ২৩,৪৯৯ টাকা খরচ হবে।

Poco F1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Poco F1 এ কোম্পানির নিজস্ব MIUI 10 অপারেটিং সিস্টেম চলবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি ১২ মেগাপিক্সেল Sony IMX363 সেন্সার। কোম্পানির Mi 8 ফোনেও একই ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

Best Mobiles in India

English summary
Flipkart is holding 'Poco Days' on its platform offering attractive deals on Xiaomi's Poco F1 smartphone.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X