Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
নতুন নিয়মে দুই দিনেই শেষ হবে পোর্টিং
কয়েকদিন আগেই মোবাইল নম্বর পোর্ট করার নিয়মে আমুল পরিবর্তন নিয়ে এসেছে ট্রাই। নতুন নিয়মে আগের থেকে আরও জলদি নম্বর পোর্ট করা যাবে। এর ফলে অদতে সুবিধা পাবেন গ্রাহকরাই। এক নজরে ট্রাইয়ের নতুন পোর্টের নিয়মে চোখ রাখা যাক।

নতুন নিয়মে একই সার্কেলের মধ্যে নম্বর পোর্ট করলে দুই দিনের মধ্যে পোর্ট শেষে করতে হবে। সার্কেল বদল করলে পোর্ট করার জন্য চার দিন সময় পাবে টেলিকম অপারেটাররা।
পোর্ট করার অনুরোধ গ্রহনের পরে তা প্রত্যাখ্যান করলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে টেলিকম অপারেটারকে। এছাড়াও পোর্ট করার সময় গ্রাহককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে।
পোর্টের অনুরোধ শুরু করার আগে নিজের ফোনে পোর্ট নম্বর জেনারেট করতে হয়। আগে পোর্ট নম্বর জেনারেশানের পরে তা ১৫ দিন ভ্যালিড থাকত। এখন পোর্ট নম্বর মাত্র চার দিন ভ্যালিড থাকবে। অর্থাৎ পোর্ট নম্বর পাওয়ার চার দিনের মধ্যে পোর্ট করার প্রক্রিয়া শুরু করতে হবে। চার দিনের বেশি সময় কেটে গেলে এই নম্বর আর কাজ করবে না।
পোর্টিং প্রক্রিয়া শুরুর পরে একই সার্কেলে পোর্ট করলে দুই দিনের মধ্যে নতুন নেটওয়ার্কের সিম কার্ড চালু করে দিতে হবে। অন্য সার্কেলে পোর্ট করলে পোর্ট শুরুর চার দিনের মধ্যে নতুন নেটওয়ার্কের সিম কার্ড শুরু করে দিতে হবে। অর্থাৎ নতুন নিয়মে একই সার্কেলে পোর্ট করলে পোর্ট নম্বর জেনারেট করার সর্বোচ্চ ছয় দিনের মধ্যে পোর্ট শেষ হবে। আর অন্য সার্কেলে নম্বর পোর্ট করলে পোর্ট নম্বর পাওয়ার সর্বোচ্চ আট দিনের মধ্যে শেষ হবে পোর্টিং প্রক্রিয়া। আগে একই সার্কেলের মধ্যে পোর্ট করলেও অন্তত এক সপ্তাহ সময় লাগলেও নতুন নিয়মে আট দিনের মধ্যেই অন্য সার্কেলের পোর্ট শেষ হয়ে যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
