Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিও, ফ্লিপকার্টের সাথে হাত মিলিয়ে ভারতে ৫জি প্রযুক্তি প্রসার করবে এই কোম্পানি
৫জি পরিষেবার তৈরিতে ভারতে ফ্লিপকার্ট, জিও ও আমাজনের সাথে কাজ করবে বিশ্বের বৃহত্তম মোবাইল চিপ প্রস্তুতকারী সংস্থা কোয়ালকম। আগামী বছর ভারতে ৫জি স্পেক্টার্মের নিলাম শুরু হবে। এবার ভারতে ৫জি প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াতে প্রচেষ্টা শুরু করল মার্কিন কোম্পানিটি।

সম্প্রতি কোয়ালকমের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, “ ভারতে ৫জি প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াতে রিলায়েন্স জিও, ফ্লিপকার্ট ও আমাজনের সাথে আমাদের কথা হয়েছে। মোবাইল, হোম ও এন্টারপ্রাইজ লেভেলে এই কাজ করা হবে।“
চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে শুরু হয়েছে কোয়ালকমের বার্ষিক ৫জি সামিট। সেই ইভেন্টে তিনটি নতুন ৫জি চিপসেট লঞ্চ করেছে কোয়ালকম। প্রিমিয়াম ও মিডিরেঞ্জ সেগমেন্টে এও চিপসেটগুলি লঞ্চ হয়েছে।
এর মধ্যে প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হয়েছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপ। এটা কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ চিপসেট। এছাড়াও মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ আর স্ন্যাপড্রাগন ৭৬৫জি। এই প্রথম মিডরেঞ্জ সেগমেন্টে ৫জি চিপসেট লঞ্চ হল।
২০২০ সালের শুরুতে লঞ্চ হওয়া যে সব স্মার্টফোনে ৫জি কানেক্টিভিটি থাকবে প্রায় সব স্মার্টফোনেই এই তিন চিপসেট ব্যবহার হবে। ইতিমধ্যেই শাওমি জানিয়েছেন আগামী সপ্তাহে লঞ্চ হওয়া রেডমি ক২৩০ ফোনে স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট ব্যবহার হবে। এই ফোনে থাকছে ৫জি কানেক্টিভিটি। এছাড়াও স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট সহ শীঘ্রই বাজারে আসছে এমআই ১০। এছাড়াও কোয়ালকম নতুন ৫জি চিপসেট ব্যবহার করে স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে রিয়েলমি আর মটোরোলা। ২০২০ সালের শুরুতে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লঞ্চ করবে মটোরোলা। প্রায় দুই বছর পরে ফ্ল্যাগশিপ চিপসেট সহ নতুন ফোন লঞ্চ করবে মটোরোলা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
