Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
সেপ্টেম্বরের শেষে বাজারে আসবে Realme 2 Pro
সেপ্টেম্বরের শেষে ভারতে আসবে Realme 2 Pro। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে Oppo। ইতিমধ্যেই এই ইভেন্টের আমন্ত্রণ পত্র পৌঁছেছে Gizbot দপ্তরে। সেই আমন্ত্রণ পত্রে '2 Pro’ অক্ষরগুলি লাল রগে লেখা আছে। তাই কনে করা হচ্ছে এই ইভেন্টেই বাজারে আসবে Realme 2 Pro।

কয়েকদিন আগেই বাজারে এসেছে Realme 2। এই ফোনে রয়েছে Snapdragon 450 চিপসেট। নতুন Realme 2 Pro ফোনে আপডেটেড চিপসেট ব্যবহার হতে পারে। এছাড়াও শুধুমাত্র 3GB ও 4GB RAM অপশানে পাওয়া যায় Realme 2। নতুন Realme 2 Pro তে থাকতে পারে 6GB RAM। প্রসঙ্গত 3GB, 4GB ও 6GB RAM অপশানে পাওয়া যায় কোম্পানির প্রথম ফোন Realme 1। তাই Realme 2 তে সর্বোচ্চ 4GB RAM দেখে অবাক হয়েছিলেন অনেকেই। নতুন Realme 2 Pro বাজারে আসার কথা জানার পরে সেই কৌতুহলের সমাধান হয়েছে।
3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 এর দাম ৮,৯৯০ টাকা। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 কিনতে খরচ হবে ১০,৯৯০ টাকা।
Realme 2 তে রয়েছে একটি ৬.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। কোম্পানি জানিয়েছে এই প্রথম ভারতে দশ হাজার টাকার নীচে কোন ফোনের ডিসপ্লেতে নচ ডিজাইন থাকবে। Realme 2 এর ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে।। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। ছবির ডেপ্ত মাপার জন্য এই সেকেন্ডারি সেন্সার ব্যবহার হবে। এর সাথেই ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Realme 2 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications