বিগ বিলিয়ান ডেজে বিক্রি শুরু হল Realme 2 Pro আর Realme C1

|

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme 2 Pro। Realme 2 ফোনের উত্তরসূরি এই ফোন। একই ইভেন্টে লঞ্চ হয়েছিল বাজেট Realme C1। Redmi 6A ফোনকে টেক্কা দিতে এই ফোন লঞ্চ করেছে Realme। বৃহস্পতিবার ফ্লিপকার্টে বিগ বিলিয়ান ডে তে এই দুটি ফোন বিক্রি শুরু হয়েছে।

বিগ বিলিয়ান ডেজে বিক্রি শুরু হল Realme 2 Pro আর Realme C1

Realme 2 Pro এর দাম

আগামী 11 অক্টোবর বিক্রি শুরু হবে Realme 2 Pro। 4GBRAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা, 6GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৫,৯৯০ টাকা আর টপ ভেরিয়েন্টের 8GB RAM/ 128GB স্টোরেজ Realme 2 Pro এর দাম ১৭,৯৯০ টাকা।

Realme C1 এর দাম

ভারতে Realme C1এর দাম ৬,৯৯৯ টাকা। বৃহস্পতিবার থেকে ফ্লিপকার্ট এ Realme C1 পাওয়া যাবে।

Realme 2 Pro স্পেসিফিকেশান

কোম্পানির তৃতীয় ফোন Realme 2 Pro। আগের দুটি ফোনের থেকে ডিজাইনে আমুল পরিবর্তন এসেছে এই ফোনে। ডায়মন্ড কাট ব্যকের পরিবর্তে Realme 2 Pro তে ব্যবহার হয়েছে গ্লাস ব্যাক।

Realme 2 Pro তে রয়েছে ৬.৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট কালো নচ। Oppo F9 Pro ও Vivo V11 Pro ফোনেও একই ধরনের নচ দেখা গিয়েছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB/ 6GB/ 8GB RAM আর 64GB/ 128GB স্টোরেজ।

Realme 2 Pro তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১৬ মেগাপিক্সেল। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সব ক্যামেরাতেই দারুন ছবি উঠবে বলে দাবি করেছে Realme।

কানেক্টিভিটির জন্য Realme 2 Pro তে রয়েছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS। Realme 2 Pro এর ভিতরে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।

Realme C1 স্পেসিফিকেশান

Realme C1 এ রয়েছে একটি ৬.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। Realme C1 ফোনের ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। ক্যামেরা। Realme C1 এর ভিতরে থাকবে একটি 4230 mAh ব্যাটারি। ছবি তোলার জন্য Realme C1 এ রয়েছে একটি 13MP+2MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। সাথে থাকছে 5MP সেলফি ক্যামেরা।

Best Mobiles in India

English summary
Realme 2 Pro and Realme C1 sale is on air on Flipkart Big Billion Days

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X