Just In
- 1455 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1463 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1466 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1474 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
লঞ্চ হল Realme 2: দাম ও স্পেসিফিকেশান
গত সপ্তাহে লঞ্চ হয়েছিল টিজার। মঙ্গলবার লঞ্চ হল Realme 2। 3GB RAM আর 32GB স্টোরেজ ও 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই বাজেট স্মার্টফোন। শুধুমাত্র ক্লিপকার্ট থেকে কেনা যাবে Realme 2। ৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় Realme 2 সেল শুরু হবে। Realme 2 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের ডিসপ্লের উপরে কালো নচ, 4GB RAM, Snapdragon 450 চিপসেট আর 4230 mAh ব্যাটারি।

এর সাথেই বাজারে আসবে Realme Pro। তবে এই ইভেন্টে Realme Pro সম্পর্কে কোন তথ্য জানায়নি কোম্পানি। ভারতের বাইরেও Realme 2 লঞ্চ করা হবে। এই প্রথম ভারতের বাইরে কোন Realme স্মার্টফোন বিক্রি হবে।
Realme 2 দাম ও লঞ্চ অফার
3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 এর দাম ৮,৯৯০ টাকা। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 কিনতে খরচ হবে ১০,৯৯০ টাকা।
HDFC ব্যাঙ্কের গ্রাহকরা ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে Realme 2 কিনলে ৭৫০ টাকা ছাড় পাবেন। জিওর তরফ থেকে নতুন Realme 2 গ্রাহকদের অতিরিক্ত 120 GB ডাটা আর ৪,২০০ টাকার সুবিধা দেওয়া হবে। Paytm ও Lenskart এর সাথে হাত মিলিয়ে Realme 2 গ্রাহকদের একাধিক অফার দেবে ফ্লিপকার্ট। এর সাথেই নো কস্ট EMI এর মাধ্যমে সহজেই Realme 2 কিনতে পারবেন গ্রাহকরা।
Realme 2 স্পেসিফিকেশান
Realme 2 তে রয়েছে একটি ৬.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। কোম্পানি জানিয়েছে এই প্রথম ভারতে দশ হাজার টাকার নীচে কোন ফোনের ডিসপ্লেতে নচ ডিজাইন থাকবে। Realme 2 এর ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে।। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। ছবির ডেপ্ত মাপার জন্য এই সেকেন্ডারি সেন্সার ব্যবহার হবে। এর সাথেই ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Realme 2 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications