কবে লঞ্চ হবে রিয়েলমি ৩ প্রো? জেনে নিন

By Gizbot Bureau
|

গত মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি ৩। মার্চ মাসে রিয়েলমি ৩ লঞ্চের সময় রিয়েলমি ৩ প্রো লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানি। রিয়েলমি জানিয়েছিল রেডমি নোট ৭ প্রো এর সাথে প্রতিযোগিতায় এপ্রিল মাসে বাজারে আসবে রিয়েলমি ৩ প্রো।

কবে লঞ্চ হবে রিয়েলমি ৩ প্রো? জেনে নিন

এবার রিয়েলমি ৩ প্রো ফোনের লঞ্চের দিন ঘোষণা করল রিয়েলমি। সোশ্যাল মিডিয়ায় চিনের কোম্পানিটি জানিয়েছে ২২ এপ্রিল ভারতে লঞ্চ হবে এই ফোন। ২২ এপ্রিল দুপুর ১২ টা ৩০ মিনিটে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ৩ প্রো।

রিয়েলমি ৩ প্রো লঞ্চের আগে ট্যুইটারে রিয়েলমি প্রধান মাধব শেঠ একটি পোস্ট করেছেন। সেখানে মাধব জানিয়েছেন, সম্প্রতি লঞ্চ হওয়া কিছু প্রো ফোনে তিনি গেম খেলেছেন। কিন্তু সেই অভিজ্ঞতা রিয়েলমি ৩ প্রো ফোনের ধারেকাছেও নয়। কারন গেম খেলার সময় স্পিড ও প্রসেসার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। নিঃসন্দেহে মাধব রেডমি নোট ৭ প্রো এর কথা উল্লেখ করে এই পোস্ট করেছিলেন।

একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে আসবে রিয়েলমি ৩ প্রো। শোনা যাচ্ছে এই ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট। রেডমি নোট ৭ প্রো ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। এর থেকে অনেকটাই এগিয়ে থাকবে রিয়েলমি ৩ প্রো ফোনের স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।

রেডমি নোট ৭ প্রো এর মতোই রিয়েলমি ৩ প্রো ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ইতিমধ্যেই এই ঘোষনা করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি রিয়েলমি ৩ প্রো ফোনে তোলা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রিয়েলমি প্রধান মাধব শেঠ। সেই ছবিতে ফোনের সামনে ও পিছনের ক্যামেরায় তোলা ছবি দেখা গিয়েছিল। একটি ছবিতে এইডিআর মোডে তোলা বলে মনে করেছিলেন টেক গুরুরা।

Best Mobiles in India

English summary
Realme 3 pro is going to launch in india on 22 april.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X