১ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে রিয়েলমি ফোনের

|

এই সপ্তাহের শুরুতে রিয়েলমি ফোনের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কোম্পানির প্রধান মাধব শেঠ। সেই ঘোষনার ঠিক পরেই দুটি রিয়েলমি ফোনের দাম বাড়ল। দীপাবলীর পরে ১ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে Realme C1 আর Realme 2 ফোনের। সম্প্রতি লঞ্চ হয়েছিল এই দুই বাজেট স্মার্টফোন। তবে Realme C1 এর সাথে লঞ্চ হওয়া কোম্পানির ফ্ল্যাগশিপ Realme 2 Pro ফোনের দাম বাড়েনি। ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ কমতে থাকায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে রিয়েলমি ফোনের

অক্টোবরে ৬,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল Realme C1। এই ফোনের প্রধান আকর্ষন Snapdragon 450 চিপসেট আর 2GB RAM। Realme C1 এর দাম বেড়ে হয়েছে ৭,৯৯৯ টাকা। একই সাথেক দাম বেড়েছে Realme 2 ফোনের। ৮,৯৯৯ টাকায় এই ফোন লঞ্চ করে গ্রাহকের মন জিতেছিল রিয়েলমি। Realme 2 ফোনের প্রধান আকর্ষন 4230 mAh ব্যাটারি। এবার 4GB RAM ভেরিয়েন্টে Realme 2 কিনতে খরচ হবে ৯,৪৯৯ টাকা। যদিও 6GB RAM Realme 2 ফোনের দাম একই আছে। দুটি ফোনই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Realme 2 তে রয়েছে একটি ৬.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। কোম্পানি জানিয়েছে এই প্রথম ভারতে দশ হাজার টাকার নীচে কোন ফোনের ডিসপ্লেতে নচ ডিজাইন থাকবে। Realme 2 এর ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে।। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। ছবির ডেপ্ত মাপার জন্য এই সেকেন্ডারি সেন্সার ব্যবহার হবে। এর সাথেই ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Realme 2 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি।

Realme C1 এ রয়েছে একটি ৬.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। Realme C1 ফোনের ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। ক্যামেরা। Realme C1 এর ভিতরে থাকবে একটি 4230 mAh ব্যাটারি। ছবি তোলার জন্য Realme C1 এ রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Best Mobiles in India

English summary
Realme has increased the prices of its two popular budget phones in India: Realme 2 and Realme C1.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X