কম দামে ৫জি স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

By Gizbot Bureau
|

২০১৮ সালে লঞ্চের পর থেকে বাজারে একের পর এক ধামাকা নিয়ে হাজির হয়েছে রিয়েলমি। অবিশ্বাস্য দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে এসেছে ভারতের মধ্যবিত্ত গ্রাহকের মন জিতেছে কোম্পানি। সম্প্রতি দশ হাজার টাকার কম দামে চারটি রিয়ার ক্যামেরা সহ রিয়েলমি ৫ লঞ্চ করে টেক প্রেমীদের অবাক করেছিল কোম্পানি। এবার কম দামে ৫জি স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে রিয়েলমি।

কম দামে ৫জি স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

এখন বাজারে সব ৫জি স্মার্টফোনের দাম আকাশছোঁয়া। এর অন্যতম কারন শুধুমাত্র প্রিমিয়াম চিপসেটেই ৫জি সাপোর্ট রিয়েছে। সেই চিপসেট ব্যবহার করলে ফোনের দাম ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। সম্প্রতি ৫জি সাপোর্ট সহ মিডরেঞ্জ চিপসেট লঞ্চের ঘোষনা করেছে কোয়ালকম। স্ন্যাপড্রাগন ৮ সিরিজ, স্ন্যাপড্রাগন ৭ সিরিজ আর স্ন্যাড্রাগন ৬ সিরিজ চিপসেটে ৫ জি মোডেম যোগ করতে চলেছে মার্কিন চিপ প্রস্তুওকারী কোম্পানিটি। এর মধ্যে স্ন্যাপড্রাগন ৭ সিরিজ ৫জি চিপসেট ব্যবহার করে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে রিয়েলমি। রিয়েলমি ছাড়াও স্যামসাং, শাওমি, ওপ্পো, এল্গি সহ ১২ টি জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি এই চিপসেট ব্যবহার করে ৫জি স্মার্টফোন লঞ্চ করবে।

কয়েক মাস আগে ভারতে রিয়েলমি প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন ২০১৯ সালেই ৫জি স্মার্টফোন লঞ্চ করতে পারে রিয়েলমি। তবে সেই সম্ভাবনা বেশ কম। সম্প্রতি রিয়েলমি জানিয়েছে ভারতে ৫জি নেটওয়ার্ক পরিষেবা শুরু হওয়ার আগে ৫জি স্মার্টফোন্ লঞ্চ করবে কোম্পানি। ২০২০ সালে ভারতে লঞ্চ হতে পারে রিলেমির ৫জি স্মার্টফোন।

ইতিমধ্যেই রিয়েলমি গবেষণাগারে ৫জি স্মার্টফোন তৈরীর কাজ শুরু হয়েছে। তবে এখনও নতুন এই ৫জি চিপসেটগুলি লঞ্চ করেনি কোয়ালকম। তাই কোন চিপসেটে কেমন স্পেসিফিকেশন থাকবে জানা যায়নি। তবে সব চিপসেটের মধ্যেই একটি ৫জি মোডেম থাকতে চলেছে।

কোয়ালকম জানিয়েছে রিয়েলমি ছাড়াও রেডমি, ওপ্পো, ভিভো, মোটোরোলা, নোকিয়া, এলজি, সহ ১২ টি কোম্পানি স্ন্যাপড্রাগন ৮ সিরিজ, স্ন্যাপড্রাগন ৭ সিরিজ আর স্ন্যাড্রাগন ৬ সিরিজ চিপসেট ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করবে। এই চিপসেটগুলি লঞ্চ হলে এক ধাক্কায় ৫জি ফোনের দাম অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে।

Best Mobiles in India

English summary
Realme Confirms To Launch An Affordable 5G Phone

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X