Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
কয়েক দিনের জন্য সস্তা হল রেডমি কে২০ প্রো
ভারতে সাময়িকভাবে রেডমি কে২০ প্রো-র দাম কমালো শাওমি। ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোনের দাম কমিয়েছে চিনের কোম্পানিটি। আমাজন, ফ্লিপকার্ট ও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ২৪,৯৯৯ টাকায় এই ফোন কেনা যাচ্ছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে কয়েকদিনের জন্য তুলনামূলক কম দামে এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা।

১৩ জুলাই পর্যন্ত ২৪,৯৯৯ টাকায় রেডমি কে২০ প্রো-র ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। যদিও ৮জিবি র্যাম + ২৫৬জিবি স্টোরেজে এই ফোনের দামে পরিবর্তন হয়নি। সেই ফোন কিনতে ২৯,৯৯৯ টাকা খরচ হবে।
রেডমি কে ২০ প্রো স্পেসিফিকেশন
রেডমি কে ২০ প্রো-তে রয়েছে ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই ফাই, ব্লুটুথ, জিপিএস, টাই সি পোর্ট পোর্ট আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৮জিবি পর্যন্ত র্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। রেডমি কে ২০ প্রো-তে রয়েছে একটি ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে রয়েছে ২৭ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
রেডমি কে ২০ প্রো-র পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সাথে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ৮ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি ২০ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
এই ফোনে থাকছে ৪জি ভিওএলটিই সাপোর্ট। কার্বন ব্ল্যাক, ফ্লেম রেড ও গ্লেশিয়ার ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ২০১৯ সালে লঞ্চ হওয়া এই ফোনে লঞ্চের সময় অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চললেও ইতিমধ্যেই এই ফোনে অ্যানড্রয়েড ১০ আপডেটের সঙ্গেই পৌঁছেছে এমআইইউআই ১১ স্কিন। সেলফি তোলার জন্য থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
