লঞ্চ হল রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো, দাম ও ফিচার্স দেখে নিন

By Gizbot Bureau
|

সম্প্রতি দুর্দান্ত স্পেসিফিকেশন সহ চিনে লঞ্চ হয়েছিল রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো। বুধবার ভারতে লঞ্চ হল এই দুই স্মার্টফোন। রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা ডিজাইন। ইতিমধ্যেই চিনে সুপারহিট এই দুই রেডমি স্মার্টফোন। ভারতে রেডমি কে ২০ ফোনের দাম শুরু হচ্ছে ২১,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে রেডমি কে ২০ প্রো ফোনের দাম শুরু হচ্ছে ২৭,৯৯৯ টাকা থেকে। রেডমি কে ২০ ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৭৩০ চিপসেট। অন্যদিকে রেডমি কে ২০ ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।

লঞ্চ হল রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো, দাম ও ফিচার্স দেখে নিন

রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো এর দাম

৬ জিবি র‍্যাম আর ৬৪ জিবি স্টোরেজে রেডমি কে ২০ ফোনের দাম ২১,৯৯৯ টাকা। ১২৮ জিবি স্টোরেজে এই ফোন কেনার খরচ ২৩,৯৯৯ টাকা অন্যদিকে রেডমি কে ২০ ফোনের ৬ জিবি র‍্যাম আর ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন কিনতে ৩০,৯৯৯ টাকা। ২২ জুলাই ফ্লিপকার্ট থেকে বিক্রি শুরু হবে এই দুই স্মার্টফোন।

রেডমি কে ২০ আর রেডমি কে ২০ প্রো স্পেসিফিকেশন

রেডমি কে ২০ প্রো ফোনের ভিতরে রয়েছে ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটর জন্য রয়েছে ওয়াই ফাই, ব্লুটুথ, জিপিএস, টাই সি পোর্ট পোর্ট আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৮জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ। রেডমি কে ২০ প্রো ফোনে রয়েছে একটি ৪,০০০ মিলি অ্যাম আওয়ার ব্যাটারি। সাথে রয়েছে ২৭ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।

রেডমি কে ২০ প্রো ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ৮ মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য রয়েছে একটি ২০ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

রেডমি কে ২০ ফোনে রেডমি কে ২০ প্রো ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। তবে রেডমি কে ২০ ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৭৩০ চিপসেট, ৬ জিবি র‍্যাম আর ১২৮ জিবি স্টোরেজ আর ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।

Best Mobiles in India

English summary
Redmi K20 Pro, Redmi K20 Launched In India – Price, Specifications And More

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X