Just In
- 1543 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1551 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1554 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1562 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
এই দুই রেডমি ফোনের দাম ১৫০০ টাকা পর্যন্ত বাড়াল শাওমি
সম্প্রতি প্রকাশিত সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছে ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকেও স্মার্টফোন বিক্রির নিরিখে ভারতে সব কোম্পানিকে পিছনে ফেলেছে শাওমি। তুলনামূলক কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে বিগত কয়েক বছর ধরেই ভারতের গ্রাহকদের মন জয় করেছে চিনের কোম্পানিটি। যদিও সম্প্রতি দুটি রেডমি ফোনের দাম বাড়িয়েছে শাওমি। চাহিদা বৃদ্ধির জন্য দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও দাম বাড়ানোর সঠিক কারণ প্রকাশ করেনি বেজিংয়ের কোম্পানিটি। কোম্পানির ভারতে রেডমি নোট ১০ ও রেডমি নোট ১০টি ৫জি ফোনের দাম বেড়েছে।

রেডমি নোট ১০ এর দাম বেড়েছে ১৫০০ টাকা
চলতি বছর মার্চে এই ফোন লঞ্চ করেছিল শাওমি। ৪জিবি র্যাম + ৬৪জিবি স্টোরেজ ও ৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজ ভার্সনে এই ফোন লঞ্চ হয়েছিল। লঞ্চের পরে এই নিয়ে তৃতীয়বার এই ফোনের দাম পরিবর্তন হল।
লঞ্চের সময় রেডমি নোট ১০ এর বেস ভেরিয়েন্টের দাম ছিল ১১৯৯৯ টাকা। সম্প্রতি দাম বাড়ার পরে এই ফোন কিনতে ১৩৪৯৯ টাকা খরচ হবে। অর্থাৎ মার্চের পর থেকে রেডমি নোট ১০ এর বেস ভেরিয়েন্টের দাম ১৫০০ টাকা বেড়েছে। ৬জিবি র্যাম ভেরিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১৩৯৯৯ টাকা। এখন সেই ফোন কিনতে ১৫৪৯৯ টাকা খরচ হবে।
রেডমি নোট ১০ স্পেসিফিকেশন
রেডমি নোট ১০ ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৮ চিপসেট। সঙ্গে রয়েছে ৬জিবি পর্যন্ত র্যাম ও ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গেই রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
রেডমি নোট ১০টি ৫জি ফোনের দাম বেড়েছে ৫০০ টাকা
এছাড়াও রেডমি নোট ১০ সিরিজের ৫জি ফোন নোট ১০টি ৫জি এর দাম বাড়িয়েছে শাওমি। লঞ্চের সময় এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম ছিল ১৩৯৯৯ টাকা। ৫০০ টাকা দাম বেড়ে ৪জিবি র্যাম ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে ১৪৪৯৯ টাকা। অন্যদিকে ৬জিবি র্যাম ভেরিয়েন্টেও এই ফোনের দাম ৫০০ টাকা বেড়েছে। নতুন দাম ১৬৪৯৯ টাকা।
রেডমি নোট ১০টি ৫জি স্পেসিফিকেশন
রেডমি নোট ১০টি ৫জি তে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ অক্টাকোর প্রসেসর। এই ফোনে ৬.৬ ইঞ্চি ৯০ হার্জ ডিসপ্লে রয়েছে। সঙ্গে রয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনেও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়েছে শাওমি। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
