শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যাবে শাওমির নতুন এই ফোন

By Gizbot Bureau
|

খুব শিঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi Y2। চিনে ইতিমধ্যেই Redmi S2 নামে লঞ্চ হয়েছে এই ফোনটি।আগামি ৭ জুন নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে শাওমি। আর এই সময়েই অ্যামাজন লিস্টিং এ দেখা গেল নতুন একটি শাওমি ফোন। সেখানে বলা হয়েছে শুধু অ্যামাজনেই পাওয়া যাবে ৭ জুন লঞ্চ হওয়া শাওমির ন্তুন ফোনটি। যদিও ফোনের নাম সম্পর্কে কিছু জানানো হয়নি এই লিস্টিং এ। কিন্তু টিজারে ছবিটি দেখে বিশেষজ্ঞরা মনে করছেন কোম্পানির Redmi S2 ফোনটি ভারতে Redmi Y2 নামে লঞ্চ করবে শাওমি।

শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যাবে শাওমির নতুন এই ফোন

আর এর ফলেই জানা যাচ্ছে শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যাবে নতুন এই ফোন। এছাড়াও জানানো হয়েছে এই ফোনে একটি স্ন্যাপড্রাগন প্রসেসার থাকবে। এর সাথেই থাকবে সেলফি LED ফ্ল্যাশ আর ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রসঙ্গত গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল সেলফি সেন্ট্রিক স্মার্টফোন সিরিজ Redmi Y। সেই একই ইভন্টে লঞ্চ হয়েছিল এই সিরিজের প্রথম ফোন Redmi Y1।

আর এবার নতুন ফোন না বানিয়ে ইতিমধ্যেই বাজারে থাকা একটি ফোনের নাম বদলে এই সেলফি সিরিজে ভারতে লঞ্চ করে শাওমি। এমন্টাই খবর পাওয়া যাচ্ছে। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে চিনে Redmi S2 পাওয়া যাচ্ছে। চিনে Redmi S2 এর 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯৯৯ ইউয়ান (প্রায় ১০,৬০০ টাকা)। অন্যদিকে এই ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে চিনে খরচ হবে ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৩,৭০০ ইউয়ান)। যদিও ভারতে এই ফোনের দাম কত হবে তা জানায়নি শাওমি।

Redmi S2 স্পেসিফিকেশান

Redmi S2 এ আছে ৫.৯৯ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এর সাথেই এই ফোনে আছে জনপ্রিয় Snapdragon 625 চিপসেট। সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কারর্ডের মাধ্যমে যা 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Redmi S2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর রয়েছে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS, ট্রিপল SIM সিম স্লট আছে এই ফোনে। ফোনের ব্যাটারি 3080 mAh। ফোনে রয়েছে অ্যানড্রয়েড ওরিও ৮.১। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব স্কিন MIUI। আশা করা হচ্ছে বাজেট সেগমেন্টে লঞ্চ হবে নতুন Redmi S2।

Best Mobiles in India

English summary
Xiaomi’s new phone will be an amazon exclusive.

Best Phones

Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
X