Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আগামী সপ্তাহে লঞ্চ হবে জিওফোন ৩ আর জিও গিগাফাইবার
১২ অগাস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হবে। গত বছর এই সভা থেকেই গিগাফাইবার ব্রডব্যান্ড পরিষেবার ঘোষনা করেছিলেন মুকেশ আম্বানি। আগামী সপ্তাহে বার্ষিক সাধারন সভার জিও গিগাফাইবারের বাণিজ্যিক লঞ্চ করতে পারেন মুকেশ আম্বানি। একই সাথে লঞ্চ হতে পারে জিও ফোন ৩। প্রায় এক বছর ধরে গোটা দেশের বিভিন্ন শহরে গিগাফাইবাই পরিষেবা পরীক্ষামুলকভাবে শুরু হলেও এখনও এই পরিষেবা বাণিজ্যিকভাবে শুরু হয়নি। ১২ অগাস্ট এই পরিষেবা ব্যবহারের খরচ জানা যেতে পারে। এছাড়াও লঞ্চ হতে পারে জিওফোন এর পরবর্তী ভার্সান জিওফোন ৩।

গত বছর মুকেশ আম্বানি জানিয়েছিলেন গোটা দেশের ১,১০০ শহরে গিগাফাইবার ব্রডব্যান্ড পরিষেবা শুরু করবে কোম্পানি। পরীক্ষামুলকভাবে দেশের বিভিন্ন শহরে এই পরিষেবা শুরু হয়েছে অনেক দিন আহেই। এবার বাণিজ্যিক লঞ্চের পালা। ১২ অগাস্ট এই গিগাফাইবার ব্যবহারের খরচ ঘোষনা করতে পারেন কোম্পানির প্রধান।
এছাড়াও এই ইভেন্টেই বাজারে আসতে পারে জিওফোন ৩। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে ২০১৯ সালের জিওফোনে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার হবে। বিভিন্ন স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার হয়। জিওফোন ও জিওফোন ২ ফিচার ফোনের বাজারে ঝড় তুলেছিল। তাই জিওফোন ৩ লঞ্চের আগে এই ফোন সম্পর্কে আগ্রগ তুঙ্গে।
গত বছর অগাস্ট মাসে কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার অপ্টিক পরিষেবা গিগাফাইবার লঞ্চের ঘোষনা করেছিল জিও। এখনও বাণিজ্যিকভাবে সেই পরিষেবা শুরু হয়নি। যদিও পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে এতদিন জিও গিগাফাইবার কানেকশান নিতে ৪,৫০০ টাকা খরচ হচ্ছিল। সেই প্ল্যানের সাথে একটি ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই ওএনটি ডিভাইস দিচ্ছে জিও। সেই ডিভাইসের মাধ্যমে ওয়াইফাই থেকে ১০০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে। এছাড়াও মাত্র ২,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিটে গিগাফাইবার কানেকশন পাওয়া যাবে।
নতুন এই ওএনটি তে থাকছে একটি ইথারনেট পোর্ট। সাথে থাকছে একটি আরজে ৪৫, একটি আরজে ১১ আর একটি ইউএসবি পোর্ট। জিও গিগাফাইবার এর সাথে মাসে ১১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
মাসে ৬০০ টাকার বিনিময়ে জিও গিগাফাইবার ব্যবহার করা যাবে। এর বিনিময়ে হ্রাহক হাই স্পিড ইন্টারনেট, টিভি আর ল্যান্ড লাইন পরিষেবা পাবেন। এর সাথেই জিওর সব অ্যাপ ব্যবহার করা যাবে।
ফাইবার ব্রডব্যান্ড হওয়ার কারনে রিলায়েন্স জিও গিগাফাইবারে দুরন্ত স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই কানেকশানে সর্বোচ্চ ১ জিবি প্রতি সেকেন্ড স্পিডেটে ডেটা ট্রান্সফার করা যাবে। যদিও এর থেকে কম স্পিডেও বিভিন্ন প্যাক থাকবে।
ব্রডব্যান্ড কানেকশানের সাথেই জিও গিগাফাইবার গ্রাহকরা লাইভ টিভি দেখতে পাবেন। এই কানেকশানের সাথে একটি ৪কে সেট টপ বক্স দেবে জিও। সেই সেট টপ বক্সে থাকবে ভয়েস কন্ট্রোল। এই সেট টপ বক্স থেকে ৬০০ এর বেশি লাইভ চ্যানেল আর ১,০০০ এর বেশি সিনেমা দেখা যাবে।
শুধুমাত্র হাই স্পিড ইন্টারনেট আর লাইভ টিভি দিয়েই থেকে থাকতে চায় না জিও। স্মার্ট হোম আইওটি ডিভাইস নিয়ে আসছে মুম্বাই এর কোম্পানিটি। বিভিন্ন স্মার্ট প্লাগ ব্যবহার করে যে কোন ডিভাইসকে স্মার্ট ডিভাইসে পরিনত করা যাবে। এছাড়াও থাকছে সিকিউরিটি ক্যামেরা ও অন্যান্য স্মার্ট হোম অ্যাকসেসারিজ।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
