Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আবার জিও ধামাকা! প্রতিদিন মিলছে ২জিবি ডেটা; দেখুন নতুন প্ল্যান
প্রিপেড গ্রাহকদের জন্য আরও একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। ২০২০ সালের শুরুতেই হাজির হল ২৫১ টাকার নতুন প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে দিনে ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সম্প্রতি ১৯৯ টাকা প্ল্যান লঞ্চ করেছিল জিও। সেই প্ল্যানে দিনে ১.৫জিবি ডেটা পাওয়া যায়। ২৪৯ টাকা রিচার্জে একই সুবিধা দেওয়া ভোডাফোন ও এয়ারটেল। এবার ২৫১ টাকা রিচার্জে দিনে ২জিবি ডেটা দিতে শুরু করল মুকেশ আম্বানির কোম্পানি।

'জিও ক্রিকেট’ নামের নতুন এই প্ল্যান রিচার্জ করতে ২৫১ টাকা খরচ হবে। এই প্ল্যানের সাথে কোন ভয়েস কল অথবা এসএমএসের সুবিধা থাকছে না। ২৫১ টাকা রিচার্জ করলে জিও নম্বরে শুধুমাত্র ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে মাত্র ২.৪৬ টাকা খরচ করে ১জিবি ডেটা ব্যবহার করা যাবে। ২৫১ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৫১ দিন।
দাম বাড়ানো সত্ত্বেও সম্প্রতি জিওর গ্রাহক সংখ্যা বেড়েছে। ২০১৯ সালের অক্টোবর মাসে ৯১ লক্ষ নতুন গ্রাহক জিও নম্বরে যোগ দিয়েছেন।
সম্প্রতি জিও ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য ১৯৯ টাকা টপআপ রিচার্জ প্ল্যান লঞ্চ হয়েছে। শুরুতে এই প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিডে ১০০ জিবি ডেটা ব্যবহার করা যেত। লঞ্চের সময় এই প্ল্যানের বৈধতা ছিল ৭ দিন। যদিও ১৯৯ টাকা রিচার্জে আগের থেকে ১০ গুণ বেশি ডেটা দিতে শুরু করল মুকেশ আম্বানির কোম্পানি।
এবার ১৯৯ টাকা টপআপ রিচার্জে জিও ফাইবার গ্রাহকরা ১০০০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই ডেটা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে ১ এমবিপিএস হবে। প্ল্যানের বৈধতা ৭ দিন। ট্যাক্স সহ ১৯৯ টাকা প্ল্যান ব্যবহার করতে গ্রাহককে ২৩৪.৮২ টাকা খরচ করতে হবে।
যে কোন প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলে এই প্ল্যান রিচার্জ করে ডেটার সীমা বাড়িয়ে নেওয়া যাবে। যদিও একজন গ্রাহক কতবার ১৯৯ টাকা রিচার্জ করতে পারবেন জানা যায়নি।
মাই জিও অ্যাপ আর জিও ওয়েবসাইটে 'কম্বো’ বিভাগ থেকে এই রিচার্জ করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
