Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
স্ট্রিমিংয়ের জন্য ভারতে সেরা জিও ব্রডব্যান্ড
২০১৯ সালে বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করেছিল জিও ফাইবার। প্রথম থেকেই স্পিডে প্রতিযোগীদের চাপে রেখেছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি নেটফ্লিক্সের প্রকাশ করা ব্রডব্যান্ড ইন্টারনেট স্ট্রিমিং তালিকায় শীর্ষস্থান দখল করেছে জিও ফাইবার।

জানুয়ারিতে সার্ভিস প্রোভাইডারদের স্পিডের নিরিখে এক নম্বর স্থানে রয়েছে জিও। জিওর পিছনে এই তালিকায় রয়েছে এয়ারটেল, স্পেকট্রা ও সেভেন স্টার ডিজিটাল। এক নজরে দেখে নিন কোন ব্রডব্যান্ড কোম্পানি কত স্পিড পেয়েছে।
জানুয়ারিতে জিও ফাইবার কানেকশনে গড়ে ৩.৬৩ এমবিপিএস স্পিড পাওয়া গিয়েছে। স্পেকট্রা গ্রাহকরা ৩.৫০ এমবিপিএস স্পিড পেয়েছেন। এয়ারটেল ও সেভেন স্টার ব্রডব্যান্ড গ্রাহকরা যথাক্রমে ৩.৪৮ এমবিপিএস ও ৩.৬২ এমবিপিএস স্পিড পেয়েছেন। গত বছর নভেম্বর ও ডিসেম্বরে এই তালিকায় শীর্ষস্থানে ছিল সেভেন স্টার ডিজিটাল।
নেটফ্লিক্স কীভাবে এই স্পিড মাপে?
বিভিন্ন কোম্পানির কানেকশনে দিনের বিভিন্ন সময়ে কত স্পিড পাওয়া যায় তা মাপে নেটফ্লিক্স। এর ফলে দিনের ব্যস্ততম সময়ে কোন নেটওয়ার্কে কত স্পিড পাওয়া যাচ্ছে তার একটা স্বচ্ছ ধারনা পায় নেটফ্লিক্স।
এছাড়াও ইউ ব্রডব্যান্ডে ৩.৪১ এমবিপিএস, এসিটি ব্রডব্যান্ডে ৩.৪০ এমবিপিএস, সিস্কন ব্রডব্যান্ডে ৩.২২ এমবিপিএস, ডি-ভিওআইএস ব্রডব্যান্ডে ৩.১৮ এমবিপিএস, ওয়ান ব্রডব্যান্ডে ৩.১৫ এমবিপিএস ও হ্যাথওয়ে ব্রডব্যান্ডে ৩.১৪ এমবিপিএস স্পিড মিলেছে।
জিও ব্রডব্যান্ড বাজারে আসার সময় দেশের এক নম্বর ব্রডব্যান্ড কোম্পানি ছিল এয়ারটেল। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে জিওর মতোই ১০০ এমবিপিএস স্পিডের কানেকশন আনতে পারে এয়ারটেল। এই মুহূর্তে দেশের অন্যান্য শহরে পরিষেবা বাড়ানোর পরিকল্পনা করছে গুরুগ্রামের কোম্পানিটি। ১০০ এমবিপিএস প্ল্যান লঞ্চের পরেও নেটফ্লিক্স তালিকায় প্রথম দশে পৌঁছতে পারেনি ভারত সঞ্চার নিগম লিমিটেড।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
