Just In
- 1497 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1505 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1508 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1516 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
জিও ফাইবার আপডেট: কবে আপনার বাড়িতে পৌঁছাবে কানেকশন?
সেপ্টেম্বরের শুরুতে বাণিজ্যিকভাবে জিও ফাইবার পরিষেবা শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহারের খরচ জানিয়েছে জিও। এই কানেকশনে হাই স্পিড ব্রডব্যান্ডের সাথে ফ্রি ভয়েস কলিং, লাইভ টিভি, গেমিং সহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করা যাবে। ২০১৮ সালে জিও ফাইবার ব্রডব্যান্ড রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। কোম্পানি জানিয়েছে ইতিমধ্যেই ১.৫ কোটি রেজিস্ট্রেশন জমা পরেছে।

গোটা দেশে ২ কোটি বাড়ি ও দেড় কোটি অফিসে আগামী এক বছরে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে মুকেশের কোম্পানি। যে দেড় কোটি গ্রাহক ইতিমধ্যেই জিও ফাইবার কানেকশনের রেজিস্ট্রেশন করেছেন তাঁরা কবে কানেকশন পাবেন সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
লঞ্চের সময় জিও জানিয়েছিল আগ্রহী গ্রাহকরা মাই জিও অ্যাপ অথবা জিও ওয়েবসাইট থেকে জিও ফাইবার কানেকশনের আবেদন জানাতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকের নাম, ইমেল ও ফোন নম্বর জানতে চেয়েছিল কোম্পানি। রেজিস্ট্রেশনের পরে কোম্পানি জানিয়েছিল কানেকশ্ন পৌঁছে দেওয়ার আগে গ্রাহকের ইমেল ও ফোন নম্বরে জিও প্রতিনিধি যোগাযোগ করে নেবেন। কবে কোম্পানির প্রতিনিধি গ্রাহকের সাথে যোগাযোগ শুরু করবেন সেই তথ্য জানায়নি জিও।
কোম্পানির কর্মীদের সাথে যোগাযোগ করে জানা গিয়েছে কর্মীদের কাছেও এই বিষয়ে কোন সময়সীমা জানায়নি কোম্পানি। জানা গিয়েছে “শিঘ্রই” জিও কর্মীরা গ্রাহকের সাথে নতুন কানেকশনের জন্য যোগাযোগ শুরু করবেন।
জিও ফাইবার কানেকশন নেওয়ার জন্য জিও প্রতিনিধিকে আপনার বিভিন্ন ডকুমেন্ট জমা দিতে হবে। ব্যাক্তিগত প্রমানপত্র, ঠিকানার প্রমানপত্র জমা দিলেই মিলবে নতুন কানেকোশন। এই ডকুমেন্টের সত্যতা যাচাই করার পরে বাড়িতে কানেকশন পৌঁছে দেবেন জিও কর্মীরা। দুই ঘন্টার মধ্যে এই কানেকশন ইনস্টল করে দেবেন জিও কর্মীরা।
এই কানেকশনের সাথে একটি ৪কে সেট টপ বপক্স পাবেন গ্রাহক। এই সেট টপ বক্স ব্যবহার করেই ব্রডব্যান্ড কানেকশনের সাথে লাইভ টিভি আত অন ডিমান্ড প্রোগ্রাম দেখা যাবে। ওয়েলকাম অফারে এই সেট টপ বক্স সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
জিও সেট টপ বক্সে একাধিক ওটিটি অ্যাপ সাপোর্ট করবে। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল শুরুতেই জিওসাভন আর জিও সিনেমা সাপোর্ট থাকবে এই সেট টপ বক্সে।
আপাতত মোট ছয়টি প্রিপেড প্ল্যানে জিও ফাইবার ব্রডব্যাবন্ড কানেকশন ব্যবহার করা যাবে। এই প্ল্যানেগুলিতে মাসে ৬৯৯ টাকা থেকে ৮,৪৯৯ টাকা পর্যন্ত খরচ হবে। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম আর টাইটেনিয়াম প্ল্যানে ব্যবহার করা যাবে জিও ফাইবার।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications