Just In
- 1570 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1578 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1581 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1589 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
আইটেলের সঙ্গে হাত মিলিয়ে অবিশ্বাস্য স্মার্টফোন অফার নিয়ে এল জিও
ফের একবার স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে দুর্দান্ত অফার নিয়ে এল জিও। এবার আইটেলের সঙ্গে হাত মিলিয়ে নতুন অফার এনেছে মুকেশ আম্বানির কোম্পানি। নতুন অফারে আইটেল এ২৩ প্রো কিনলে বিপুল ছাড় পাবেন গ্রাহকরা। একই সঙ্গে ৩,০০০ টাকার রিচার্জের সুবিধা পাওয়া যাবে।

রিলায়েন্স জিও আইটেল এ২৩ প্রো অফার
মাই জিও স্টোরে, জিও অনলাইন স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল থেকে আইটেল এ২৩ প্রো কিনলে ৪,৯৯৯ টাকার পরিবর্তে ৩,৮৯৯ টাকা খরচ হবে।
যে সব গ্রাহক কম দামে ৪জি পরিষেবা ব্যবহারের কথা ভাবছেন সেই সব গ্রাহকের কথা মাথায় রেখে এই ফোন লঞ্চ করেছে আইটেল। স্মার্টফোনের দামে ছাড় দেওয়ার সঙ্গেই জিও রিচার্জে ৩,০০০ টাকার অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ২৪৯ টাকা অথবা তার বেশি দামের রিচার্জে ভাউচারের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।
পুরনো ও নতুন জিও গ্রাহকরা এই অফারের সুবিধা নিতে পারবেন। ১ জুন থেকে দেশে আইটেল এ২৩ প্রো বিক্রি শুরু হবে। এক নজরে এই ফোনের স্পেসিফিকেশন দেখে নিন।
আইটেল এ২৩ প্রো স্পেসিফিকেশন
আইটেল এ২৩ প্রো তে থাকছে একটি ৫ ইঞ্চি ৪৮০x৮৫৪ পিক্সেলস রেজোলিউশন ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি ২ মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা, সঙ্গে রয়েছে স্পট ফ্ল্যাশ। এই ফোনে একটি ১.৪ গিগাহার্জ প্রসেসর। সঙ্গে রয়েছে ১জিবি র্যাম ও ৮জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
আইটেল এ২৩ প্রো তে চলবে অ্যানড্রয়েড ১০ গো অপারেটিং সিস্টেম। থাকছে একটি ২,৪০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে থাকছে ৪জি ভিওএলটিই সাপোর্ট। এছাড়াও থাকছে ফেস আনলকের সুবিধা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
