Just In
- 1452 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1460 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1463 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1471 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
অবিশ্বাস্য দামে বাজারে আসছে জিওর ল্যাপটপ জিওবুক! দেখে নিন সম্ভাব্য ফিচার
টেলিকম দুনিয়ায় অবিশ্বাস্য সাফল্যের পর এবার ল্যাপটপ দুনিয়ায় প্রবেশ করছে রিলায়েন্স জিও। সম্প্রতি এক্সডিএ ডেভেলপার ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে কম দামে জিওবুক ল্যাপটপ আনতে পারে রিলায়েন্স জিও। কোম্পানির ৪জি ফিচারফোন জিওফোনের সাফল্যের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল সার্ভিস জগতে নিজেদের অবস্থান শক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি।

২০১৮ সালে প্রথম জিওর ল্যাপটপ তৈরির খবর সামনে এসেছিল মার্কিন চিপ প্রস্তুতকারী সংস্থা কোয়ালকমের সঙ্গে হাত মিলিয়ে সেলুলার সার্ভিসের ল্যাপটপ তৈরির খবর সামনে এসেছিল। প্রায় তিন বছর পরে সেই ল্যাপটপ তৈরির খবর প্রকাশিত হল।
উইন্ডোজ ১০-এর পরিবর্তে জিওবুকে চলতে পারে গুগলের অপারেটিং সিস্টেম। কোম্পানির নিজস্ব স্কিন যুক্ত করে জিওওএস সহ বাজারে আসতে পারে জিওবুক। এই ল্যাপটপের প্রোটোটাইপ মডেলে ল্যাপটপে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপ ব্যবহার হয়েছে। এই চিপসেটে একটি বিল্ট ইন ৪জি মডেল রয়েছে। ফলে ২৪ ঘণ্টা ইন্টারনেটের সঙ্গে কানেকটেড থাকতে পারবে এই ল্যাপটপ। জিওর ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে জিওবুকের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা যাবে।
জিওবুক তৈরির জন্য চিনের ব্লুবুক কমিউনিকেশন টেকনোলজির সঙ্গে হাত মিলিয়েছিলেন জিও। রিপোর্টে জানানো হয়েছে ২০২০ সালের সেপ্টেম্বরে এই ল্যাপটপ তৈরির কাজ শুরু হয়েছে। ২০২১ সালের শুরুতেও ল্যাপটপ তৈরির কাজ চলছে। সম্প্রতি জিওবুকের একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিতে জিওবুকের কি-বোর্ডে উইন্ডোজ কি দেখা গিয়েছে। যার অর্থ অন্য ল্যাপটপের যন্ত্রাংশ ব্যবহার করে এই মুহূর্তে জিওবুক তৈরির কাজ করছে কোম্পানিটি। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি রিলায়েন্স জিও।
রিপোর্টে জানা গিয়েছে ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ এবং ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজে এই ল্যাপটপের পরীক্ষা চলছে। থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ওয়াই-ফাই ব্লুটুথ ইত্যাদি। এই ল্যাপটপে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলতে পারে। স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেটে উইন্ডোজ ১০ সাপোর্ট না থাকার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এক্সডিএ ডেভেলপারে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে মে মাসের মাঝামাঝি এই প্রোডাক্ট তৈরি শেষ হতে পারে। যদিও কবে বিক্রি শুরু হবে জানা যায়নি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications