Just In
- 1407 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1415 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1418 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1426 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
৩৯৯ টাকায় বিনামূল্যে নেটফ্লিক্স! পোস্টপেড একাধিক ধামাকা প্ল্যান নিয়ে এল জিও
গত বছর ৩৯৯ টাকা পোস্টপেড প্ল্যান নিয়ে এসেছিল জিও। এই প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ও ডিজনি প্লাস হটস্টারের মতো ভিডিও স্ট্রিমিং সার্ভিস বিনামূল্যে ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই যে সব নেটফ্লিক্স গ্রাহক সাবস্ক্রিপশন কিনেছেন তাঁদের আলাদা করে নেটফ্লিক্স অ্যাকাউন্ট জিও নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে। না হলে নেটফ্লিক্স নিয়মিত আপনার সাবস্ক্রিপশনের টাকা কাটতে থাকবে।

জিওর ভিডিও স্ট্রিমিং সাবস্ক্রিপশন সহ পোস্টপেড প্ল্যান ৩৯৯ টাকা থেকে শুরু হলেও ১৯৯ টাকা থেকে পোস্টপেড প্ল্যান পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই থাকছে মাসে ২৫জিবি ডেটা। এই ডেটা শেষ হলে প্রতি জিবি ডেটা ব্যবহারের জন্য ২০ টাকা খরচ হবে। এই প্ল্যানের সঙ্গে প্রাইম সাবস্ক্রিপশনের জন্য অতিরিক্ত ৯৯ টাকা দিতে হবে।
৩৯৯ টাকা প্ল্যানে থাকছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ও ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। এছাড়াও এই প্ল্যানের গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কল ও মাসে ৭৫জিবি ডেটা। এছাড়াও থাকছে ইন ফ্লাইট রোমিং পরিষেবা।
৫৯৯ টাকা প্ল্যানে ১০০জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে ২০০জিবি পর্যন্ত ডেটা রোলওভার। থাকছে আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানে অতিরিক্ত ফ্যামিলি সিম কার্ড পাওয়া যাবে। এর সঙ্গেই থাকছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ও ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন।
৭৯৯ টাকা প্ল্যানে ১৫০জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে ২০০জিবি পর্যন্ত ডেটা রোলওভার। থাকছে আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানে অতিরিক্ত তিনটি ফ্যামিলি সিম কার্ড পাওয়া যাবে। এর সঙ্গেই থাকছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ও ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন।
৯৯৯ টাকা প্ল্যানে ২০০জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৫০০জিবি পর্যন্ত ডেটা রোলওভার। থাকছে আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানে অতিরিক্ত তিনটি ফ্যামিলি সিম কার্ড পাওয়া যাবে।
১৪৯৯ টাকা প্ল্যানে ৩০০জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৫০০জিবি পর্যন্ত ডেটা রোলওভার। থাকছে আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানে অতিরিক্ত তিনটি ফ্যামিলি সিম কার্ড পাওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications